রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামের ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ

কুড়িগ্রামের ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন সপ্তাহ ধরে মিড ডে মিলের আওতায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিং এর বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছেন শিক্ষকরা।

জানা গেছে, গত রবিবার (২৮ জুলাই) থেকে উপজেলার কোনো প্রাথমিক বিদ্যালয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড বিস্কুট সরবরাহ করতে পারেনি। ফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করতে পারছেন না। এরই মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধুমাত্র একটি করে কলা বিতরণ করতে দেখা গেছে।

গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, “বর্তমানে স্কুল ফিডিং কার্যক্রমের মূল আকর্ষণ হচ্ছে বিস্কুট। কিন্তু সরবরাহ অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। দুঃখজনক বিষয় হলো, আমরা নিজেরাও এর সুনির্দিষ্ট কারণ জানি না।”

পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জাহান ইমু জানায়, “গত সপ্তাহে আমরা বিস্কুট পাইনি। স্যার বলেছেন আসবে, কিন্তু পাইনি। শুধু কলা খেয়েছি।”

একই বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক এনামুল হক সরকার বলেন, “আমার ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবারও বিস্কুট দেওয়া হয়নি, আজও দেওয়া হয়নি। শিশুদের পুষ্টি ও বিদ্যালয়ে ধরে রাখতে সরকারের এই উদ্যোগ থাকলেও নিয়মিত সরবরাহ না থাকায় এর সুফল মিলছে না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।”
এ বিষয়ে রাজারহাট উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ জানান, গত ২৮জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ জানান, “টেন্ডার সংক্রান্ত জটিলতার কারণে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরী লিমিটেড জানিয়েছেন।”

অন্যদিকে প্রাণ ডেইরী লিমিটেডের স্থানীয় প্রতিনিধি আকাঈদ হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু করা হবে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

আরও

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

সারা দেশ

নড়াইল ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হয় প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর টুকু বহিষ্কার

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সদস্য এনামুল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ যাচাই-বাছাই শেষে বাতিল হওয়ায় তাকে প্রেসক্লাব থেকে বহি...

২০২৬-১০-০৩ ২২:২৫

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরু জবাই, মাংস মাটি চাপা দিয়ে কসাইয়ের জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোগাক্রান্ত গরু জবাইয়ের অপরাধে হোসান মিয়া (২২) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা...

২০২৬-১০-০৩ ২১:৪৫

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২