বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামে মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, শিক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদ্রাসা শিক্ষার্থীর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে উপজেলার অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় জনতার মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দ্রুত ভিডিওটি ভাইরাল হওয়ায় টক অফ দা টাউনে পরিণত হয়।

সম্প্রতি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির এক শিক্ষার্থী ছুটির পর বহিরাগতদের সহায়তায় মাদ্রাসা কক্ষে এ ঘটনা ঘটান। বাধ্য হয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে
বহিষ্কার করেছে।
 

উপজেলার বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্টের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, মাদক সেবন এবং এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে । একারণে ওই শিক্ষার্থীকে ২৩ আগস্ট থেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থী আবু সায়েদ ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
 

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক সন্তানদের মাদক থেকে দূরে রাখতে আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথা বলছেন।
 

এ বিষয়ে বড়লই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার নুরুল ইসলাম বলেন, “ম্যানেজিং কমিটিসহ সবার মতামতের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মাদকাসক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। 

এ বিষয়ে অভিভাবকসহ সবাইকে সচেতন হওয়া জরুরি। ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে। এ বহিষ্কারাদেশটি তাদের জন্য সতর্কবার্তা । মাদ্রাসা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

সারা দেশ

ডেঙ্গু মোকাবেলায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ ও কমিটি গঠন করেছে খুলনা বিএনপি

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতে দুটি ব...

২০২৬-০৮-২৫ ২০:৩৩

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

সারা দেশ

দালালের মাধ্যমে রাশিয়া গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাজন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের রাজন মিয়া অভিযোগ করেছেন, ভালো চাকরি ও উচ্চ বেতনের প্রলোভনে দ...

২০২৬-০৮-২৫ ২০:৩২

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

সারা দেশ

গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ, অর্থদণ্ড

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন সরকারের বাড়িতে অভিযান চালিয়ে ৭২ বস্তা সার জব্দ করেছেন প্রশ...

২০২৬-০৮-২৫ ২০:০৬

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

সারা দেশ

মায়ের নামের মিল, নবজাতক হস্তান্তরে গোলমাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ছাড়পত্র দেওয়ার সময় ভুল করে এক পরিবারের নব...

২০২৬-০৮-২৫ ১৯:৫৯

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

সারা দেশ

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ...

২০২৬-০৮-২৫ ১৯:৪১