সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল

কুড়িগ্রাম জেলায় চলতি এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ১৮হাজার ৮৯৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাশ করেছে ১০হাজার ৬৪৭জন। ফেল করেছে ৮হাজার ২৫০জন। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১হাজার ১৭৯জন।

এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী বোর্ডের অধীনে ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরমধ্যে কুড়িগ্রাম জেলা থেকে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীই পাশ করতে পারে নি। 
 

ফল বিপর্যয়ের কারণ হিসেবে শেষ সময়ে রেজিস্ট্রেশন ও বিলম্ব ফি এবং শিক্ষক সংকটকে দায়ি করছেন প্রতিষ্ঠান প্রধানরা। 
জানা গেছে, শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে অবস্থিত পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে অবস্থিত পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত তালতলা উচ্চ বিদ্যালয় ও একই উপজেলার ছিনাই ইউনিয়ন অবস্থিত ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়।
 

এরমধ্যে তালতলা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৪জন, পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়।
সরজমিন খোঁজ নিয়ে জানা যায়, এবার রাজারহাট উপজেলা থেকে দুটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল করে। এরমধ্যে তালতলা উচ্চ বিদ্যালয় থেকে ১২জন ফেল করে। এই বিদ্যালয়ে মোট ১১৫জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটি ১৯৯১সালে প্রতিষ্ঠিত হয়। নিম্নমাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় ২০০১সালে। পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। নিম্নমাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত হয় ২০২২সালে। এই বিদ্যালয় থেকে ৪জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম জানান, বিদ্যালয়টি নন এম‌পিওভুক্ত প্রতিষ্ঠান। রেজিস্ট্রেশনের শেষ সময়ে অনুমতি পাওয়ায় অনেক শিক্ষার্থী চলে যায়। মাত্র ৪জন শিক্ষার্থীকে আমরা ফরম ফিলাপ করাতে পারি। আমাদের বিজ্ঞান শিক্ষক ছাড়াও অন্যান্য শিক্ষক পদ শূন্য রয়েছে। এবারে ৪জন শিক্ষার্থী সব পরীক্ষায় ভাল ফলাফল করলেও শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে ফেল করে।
 

এই বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব জানায়, আমরা প্রস্ততি নেয়ার সময় কম পেয়েছি। শিক্ষক ছিলনা। শেষ দিকে তিনজন শিক্ষক নিয়োগ পান। তাদের চেষ্টায় আমরা ভাল ফলাফল করলেও বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় সবাই ওই সাবজেক্টে ফেল করি।
এদিকে তালতলা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) দেবপ্রসাদ রায় জানান, আমাদের বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক হিসেবে এমপিওভুক্ত। এখনও মাধ্যমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ করা হয়নি। ২০২৪ সালে আমরা ৯ম শ্রেণিতে পাঠদানের অনুমতি পাই। শেষ সময়ে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়। আমাদের বিদ্যালয়ে ১২জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯জন ইংরেজী সাবজেক্টে ফেল করেছে। আমরা আশা করছি সামনের বছর ভাল ফলাফল করবো।
 

এদিকে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও তিনিও পাশ করতে পারেননি।
কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম জানান, যে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ফল বিপর্যয় হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন পূর্বক সরজমিনে তদন্ত সাপেক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’: ববি হাজ্জাজ

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে কারিকুলামের আওতায় ‘সায়েন্স টয়’ বা বিজ্ঞানবিষয়ক খেলার...

২০২৬-০৮-০৯ ১৮:০৯

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা

শনিবার ৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশে ইসলামী অর্থায়ন, ব্যাংকিং ও বীমার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ’...

২০২৬-০৮-০৯ ১৭:১৮

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড) অ্যাক্রেডিটেশন নবায়ন উদযাপন

শিক্ষা-ক্যাম্পাস

ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-বিএইটিই (ওয়াশিংটন অ্যাকর্ড) অ্যাক্রেডিটেশন নবায়ন উদযাপন

৮ আগস্ট ২০২৬ ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিএসসি ইন ইইই প্রোগ্রাম...

২০২৬-০৮-০৯ ১৭:১১

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

শিক্ষা-ক্যাম্পাস

বাকৃবিতে নানা কর্মসূচিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬' পালিত...

২০২৬-০৮-০৫ ১৬:১৬

জবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ৭০, তদন্ত কমিটি গঠন

শিক্ষা-ক্যাম্পাস

জবিতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত প্রায় ৭০, তদন্ত কমিটি গঠন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান ঘিরে ছাত্রদল-শিবির ও ছাত্রশক্তির মধ্যে দফায় দফায় সংঘর্ষ...

২০২৬-০৮-০৪ ২৩:০৭

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

শিক্ষা-ক্যাম্পাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজসহ অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত চালু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ব...

২০২৬-০৮-০৪ ১৮:০৭