সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

দলীয়করণের উদ্দেশে চাকরিপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগে চাকসুর বিক্ষোভ

দলীয়করণের উদ্দেশে চাকরিপ্রার্থী বাদ দেওয়ার অভিযোগে চাকসুর বিক্ষোভ

সরকারি চাকরিতে দলীয়করণের উদ্দেশ্যে ভেরিফিকেশনের নামে পাসকৃত প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘চাকরি নিয়ে প্রহসন চলবে না’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘চাকরি নিয়ে টালবাহানা চলবে না’, ‘প্ল্যান প্ল্যান কিসের প্ল্যান, ভেরিফিকেশনের মাস্টার প্ল্যান’ এবং ‘দলীয়করণের বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, আমরা দেখেছি সরকার বিভিন্ন চেয়ারম্যানের পদসহ তাদের লোক দিয়েছে। একের পর এক দলীয়করণ করে। এককেন্দ্রিক শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। ইতিপূর্বে দেখেছেন তারা কমিটির মাধ্যমে নিয়োগ, ভাইবার নম্বর বৃদ্ধি করতে চেয়েছিল, কিন্তু তা সফল হয়নি। আশা করি তারা এ  সিদ্ধান্ত থেকে ফিরে আসবে। বাংলাদেশের জনগণ যেভাবে চায়, সে আলোকে দেশ পরিচালনা করুন। সবাই সহযোগিতা করবে, আমরাও চাই পাঁচ বছর আগে আপনারা হাসিনার মতো চলে না যান।

 

এ সময় চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তে তা ব্যাহত হচ্ছে। ভেরিফিকেশনের নামে মেধাবী চাকরিপ্রার্থীদের বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ছাত্রসমাজের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানাই। অন্যথায় এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রসমাজ প্রতিবাদ অব্যাহত রাখবে।

আরও

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

শিক্ষা-ক্যাম্পাস

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০২৬ রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্ট’-এর অষ্টম আসরে রানার্স আপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিব...

২০২৬-০৯-২৫ ১৬:১২

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষা-ক্যাম্পাস

আন্তর্জাতিক গবেষণা সামগ্রী পাবেন ৭৬ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

দেশের ৭৬টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এখন থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন গবেষণা...

২০২৬-০৯-২৪ ১৯:২১

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

শিক্ষা-ক্যাম্পাস

প্রাথমিক শিক্ষা খাতে জিপিইর আরও অর্থায়ন ও কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন—জিপিই’র কাছ থেকে আরও বৃহত্তর...

২০২৬-০৯-২৪ ১৮:৫৮

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

চীনের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা ও উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও...

২০২৬-০৯-২৪ ১৮:০৬

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি

শিক্ষা-ক্যাম্পাস

ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি

রাজধানীর মিরপুরের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ছাদের বি...

২০২৬-০৯-২২ ১৩:৩৯