রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

নাহিদের অভিযোগ: বিরোধী এমপি বেশি বলেই উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট কমানো হয়েছে

সারাদেশে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে কুড়িগ্রাম কৃষক সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, তৎকালিন ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করেছিল। আবু সাঈদ দুহাত প্রসারিত করে এই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল।আবু সাঈদ একজন কৃষকের সন্তান ছিল। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরবেশিরভাগ সন্তান ছিল কৃষকের সন্তান। ফলে আমরা কৃষকের দু:খ, কৃষকের কষ্ট অন্তরের অন্ত:স্থল থেকে বুঝতে পারি।

 বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কিন্তু আমরা দেখি কৃষকরা সংগঠিত নয় তাদের চাওয়া-পাওয়া নিয়ে, কথা বলার জন্য কোন শক্তিশালী সংগঠন নেই। সেকল সংগঠন আছে তারা কৃষকের পক্ষে কথা বলে না। নতুন সরকার কৃষকদের ন্যায্যমূল্য দিচ্ছে না, ফলে কৃষকরা অনাগ্রহ হয়ে উঠছে। কৃষি কাজ তারা ছেড়ে দিচ্ছে। উত্তরবঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য এই সরকার তা দূর করতে পারে নাই। তিস্তা পরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী কিন্তু কোন অর্জন নিয়ে ফিরে আসতে পারেন নাই। এই উত্তরাঞ্চলে বেশিরভাগ এমপি যেহেতু বিরোধী দলের ফলে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম-রংপুরের বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেয়া হয়েছে। বড় কোন উন্নয়ন পরিকল্পনা নেয়া হয় নাই। 

এইভাবে জনগণের অধিকার বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেব না। আমরা মনে করি উত্তরাঞ্চলের মানুষ জুলাই গণ অভ্যূত্থানে জীবন দিয়েছে, তারা ভোট দিয়ে ১১দলকে জয়যুক্ত করেছে; আমরা তাদের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার-সবকিছু আমরা রক্ষা করবো এটা আমাদের দায়িত্ব। এটা আপনাদের কাছে আমাদের প্রতিশ্রুতি। ইলেকশনের আগে আমরা ওয়াদা দিয়েছি জাতীয় সংসদের আমরা সে কথা তুলে ধরবো।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন এমপি তার বক্তব্যে বলেন, আমাদের কৃষকরা আজ বাজারে বৈষম্যের শিকার। অধিকাংশ কৃষকরা বাজারে ন্যায্যমূল্য পান না। আমাদের কৃষকরা নানা সময় ঋণ গ্রহন করে থাকেন। সেই ঋণগুলো পরিশোধ করতে পারেন না বলে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের কৃষকরা আত্মহত্যা করেন।

 এই বাংলাদেশে অনেকে আছেন যারা হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপী অথচ আমাদের কৃষকরা ১০ হাজার ২০ হাজার টাকা ঋণ নিয়ে জীবন দিতে হয়, আত্মহত্যা করতে হয়। বড় লজ্জ্বার বিষয়! বড় দু:খের বিষয়! আমাদের কৃষিকে আধূনিকায়ন করতে হবে। নীতিমালায় পরিবর্তন আনতে হবে।

‘কৃষকের শক্তি জাতীয় মুক্তি’ এই স্লােগান কে বুকে ধারণ করে কুড়িগ্রামে আজ (বৃহস্পতিবার (১৬ জুলাই) টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে ২০২৬ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পাটির এনসিপির কেন্দ্রীয় কমিটির আহবায়ক ও জতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মোজাহিদ এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাঈদ উজ্বল, সদস্য সচিব গোলাম মর্তুজা সেলিম, এনসিপির জেলা আহবায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া প্রমূখ।

আরও

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

রাজনীতি

বড় ভাই বা আপার মদদ ছাড়া সন্ত্রাসীদের এত সাহস নেই’

হামলা ও লুটপাটের পেছনে কোনো ‘বড় ভাই’ বা ‘বড় আপা’র মদদ না থাকলে ঢাকা শহরের কোনো সন্ত্রাসী গ্রুপের এত সাহস নেই যে একটি প্র...

২০২৬-০৯-২৯ ১৩:৪০