বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করতে হবে।
গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনার জন্য সময় দিতে বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।