রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি

 

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একইসঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছে দলটি।

 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করা হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। জুলাইয়ের গণআকাঙ্ক্ষা ছিল ভয়-দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক সন্ত্রাসের অবসান। অথচ সেই আন্দোলনের পরও যদি নতুন পরিচয়ে একই ধরনের দখলদারি ও সন্ত্রাস ফিরে আসে, তাহলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

যৌথ বিবৃতিতে মিনার-ফুয়াদ বলেন, সালমান মুক্তাদিরের পক্ষ থেকে হামলার সঙ্গে সরকার দলীয় রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে। তাই এ অভিযোগকে আমলে নিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার করতে হবে। রাজনৈতিক পরিচয়ে অপরাধীদের পরিত্রাণের কোনো সুযোগ নেই। এছাড়া অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের বিচার হতে হবে। কেউ ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত হোক কিংবা বিরোধী কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও অস্ত্রের ব্যবহার কোনোভাবেই বরদাশত করা যাবে না।

 

তারা বলেন, রাজধানীর একটি আবাসিক এলাকায় শতাধিক মুখোশধারী সশস্ত্র ব্যক্তি ঢুকে এলোপাতাড়ি গুলি করবে, মানুষকে কুপিয়ে আহত করবে কিংবা অফিসে ঢুকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করবে; এসব নিছক কোনো বিচ্ছিন্ন অপরাধের ঘটনা হতে পারে না। এটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে। চাঁদার দাবিতে যদি সশস্ত্র দুর্বৃত্তরা প্রকাশ্যে এমন তাণ্ডব চালানোর সাহস পায়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে। রাজধানীতেই যদি অস্ত্রের মহড়া, ভাঙচুর ও লুটপাটের এমন ঘটনা ঘটে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বিবৃতিতে হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার, ব্যবহৃত অস্ত্র ও যানবাহনের উৎস শনাক্ত, লুট হওয়া অর্থ ও সম্পদ উদ্ধারের পাশাপাশি নেপথ্যের চাঁদাবাজিসহ রাজনৈতিক পরিচয় জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান দলটির এই দুই নেতা।

আরও

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

রাজনীতি

দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নেই’: রিজভী

দেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির কোনো অবস্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ...

২০২৬-০৯-২৫ ১৫:৩৭

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

রাজনীতি

সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাস ও সিএনজি অটোরিক...

২০২৬-০৯-২৪ ২২:২০

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজন...

২০২৬-০৯-২৪ ১৫:১৪

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

রাজনীতি

হোসেন হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ অক্টোবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা...

২০২৬-০৯-২৪ ১৫:০৮

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

রাজনীতি

‘জামায়াত’ বলায় আপত্তি, নিজের অবস্থান পরিষ্কার করলেন তাজুল ইসলাম

‘আমি কখনো জামায়াত করিনি’ বলে মন্তব্য করেছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনি এ মন্তব্য...

২০২৬-০৯-২৪ ১৪:৪৫