শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

‘আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবার ফাঁসি হবে’: রাশেদ খান

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে জামায়াতের নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ১৯৭১ সালের ঘাতক ও ২০২৪ সালের পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে। আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে এগোচ্ছে। তবে একটি পক্ষ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে।

জামায়াতের সমালোচনা করে রাশেদ খান বলেন, দলটি এর আগে কখনো সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার তারা বিরোধী দল হয়ে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। এই ছায়া মন্ত্রিসভার সরকারের কাজে সহযোগিতা ও যৌক্তিক সমালোচনা করার কথা থাকলেও তারা সরকারের বিরোধিতা করছে।

তিনি আরও বলেন, জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত ‘অপচেষ্টা’ চালাচ্ছে এবং তাদের ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না দাবি করে রাশেদ খান বলেন, লংমার্চের নামে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে।

এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও

সাত জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

রাজনীতি

সাত জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাত জেলা ও সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শাখাগুলো হলো—খুলনা, কুষ্টিয়া, শে...

২০২৬-০৯-২১ ১৭:২৭

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের ডাক এনসিপির

রাজনীতি

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সন্ধ্যায় বিক্ষোভ মিছিলের ডাক এনসিপির

জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয...

২০২৬-০৯-২১ ১৫:৩৪

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে’: শিবির সভাপতি

রাজনীতি

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে চড়া মূল্য দিতে হবে’: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, জনগণ ক্ষমতায় বসাতেও পারে, আবার টেনে হিঁচড়ে নামাতেও পার...

২০২৬-০৯-২০ ২০:২৪

সংসদে আইনমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানাল হেফাজতে ইসলাম

রাজনীতি

সংসদে আইনমন্ত্রীর মন্তব্যের নিন্দা জানাল হেফাজতে ইসলাম

বিশ্বজয়ী হাফেজে কুরআনদের সম্মাননা অনুষ্ঠানে বিতর্কিত ও ইসলামবিরোধী লেখক ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ (Nexus) বইটি...

২০২৬-০৯-১৯ ১৯:৫৮