বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সাত জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সাত জেলা ও সিলেট মহানগরে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাত জেলা ও সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শাখাগুলো হলো—খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর। রোববার (২০ সেপ্টেম্বর) যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দেন।

সিলেট মহানগর: পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ।

সিলেট জেলা: ছয় সদস্যের কমিটিতে মোহাম্মদ মকসুদ আহমদ সভাপতি এবং আব্দুস সালাম টিপু সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সহসভাপতি মকসুদুল করিম নুহেল, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

খুলনা জেলা: পাঁচ সদস্যের কমিটিতে নাদিমুজ্জামান জনি সভাপতি এবং গোলাম মোস্তফা তুহিন সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি জাবির আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম রয়েছেন।

কুষ্টিয়া জেলা: সাত সদস্যের কমিটিতে ফুহাদ রেজা ফাহিম সভাপতি এবং জিল্লুর রহমান জনি সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহসভাপতি জাকারিয়া মিলন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জব্বার মিলন এবং সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি।

সাতক্ষীরা জেলা: পাঁচ সদস্যের কমিটিতে হাফিজুর রহমান মুকুল সভাপতি এবং শফিকুল আলম বাবু সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন এবং সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সবুজ।

শরীয়তপুর জেলা: পাঁচ সদস্যের কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি এবং নজরুল ইসলাম মৃধা সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম রয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা: দুই সদস্যের কমিটিতে মোহাম্মদ সোহেল রানা সভাপতি এবং মোজাম্মেল হক মুন্না সাধারণ সম্পাদক হয়েছেন।

শেরপুর জেলা: পাঁচ সদস্যের কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতা সভাপতি এবং মো. শওকত হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহমেদ সিদ্দিকী রয়েছেন।

ঘোষিত জেলা ও মহানগর কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি

রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপির তিন জন আগ্রহী প্রার্থীর সাক্ষাৎকার নিয়েছে দলটির পার্লামেন্টারি বোর্ড। তবে...

২০২৬-০৯-১৮ ২২:৩০

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ, আট দফা দাবি

রাজনীতি

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ, আট দফা দাবি

ঢাকা থেকে চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার স...

২০২৬-০৯-১৮ ২০:১৭

হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে ওলামা মাশায়েখদের সাক্ষাৎ

রাজনীতি

হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে ওলামা মাশায়েখদের সাক্ষাৎ

সম্পত্তি হস্তান্তর আইন ও হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রী মুহাম্মাদ আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ওলামা...

২০২৬-০৯-১৬ ২৩:২০

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রিজভী

রাজনীতি

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান গণতান্ত্রিক ব্...

২০২৬-০৯-১৪ ২৩:০৪

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

রাজনীতি

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘো...

২০২৬-০৯-১৩ ১৪:৫৯