রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

সাত দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য

ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আগামী ১৯ সেপ্টেম্বর এই লংমার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের নেতা হামিদুর রহমান আজাদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ অভিযোগ করেন, তেল সংকটের অজুহাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি সংকটের প্রভাবে এরই মধ্যে প্রায় ১ হাজার ২০০ বেকারি বন্ধ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দেশে সারসংকট দেখা দেওয়ায় খাদ্যশস্য উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে কৃষি ও খাদ্য উৎপাদন খাত বড় ধরনের সমস্যার মুখে পড়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। প্রশাসন ও গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণেই গুলশানে আওয়ামী লীগ মিছিল করার সাহস পেয়েছে বলে দাবি করেন তিনি।

একই সঙ্গে দেশে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন হামিদুর রহমান আজাদ।

আরও

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ১১ দলীয় জোটের ছয় দফা দাবি

রাজনীতি

ঢাকা-চট্টগ্রাম লংমার্চে ১১ দলীয় জোটের ছয় দফা দাবি

রাজপথের কর্মসূচি, সংসদে বিতর্ক-বক্তব্য এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার পর এবার দীর্ঘপথ পাড়ি দিয়ে জনগণের আরও কা...

২০২৬-০৯-০৭ ২০:২৫

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

রাজনীতি

নির্বাচনের সংবাদ সংগ্রহে অনলাইন কার্ড দেবে ইসি

জাতীয় নির্বাচনসহ সব নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৯

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

রাজনীতি

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্...

২০২৬-০৯-০৭ ১৯:৪৫

শেখ হাসিনাকে ঠেকাতে আলাদা কারও প্রয়োজন হবে না: সারজিস আলম

রাজনীতি

শেখ হাসিনাকে ঠেকাতে আলাদা কারও প্রয়োজন হবে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে ঠেকা...

২০২৬-০৯-০৭ ১৯:৪০

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

রাজনীতি

সাইফুর রহমান শুধু বিএনপির গৌরব নন, জাতির সম্পদ: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক অর্থ, পরিকল্পনা ও বাণিজ্যমন...

২০২৬-০৯-০৭ ১৮:২৩

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

রাজনীতি

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসড...

২০২৬-০৯-০৫ ২২:৪০