সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

গাজী নজরুলকে বাদ দিয়ে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে কমিটিটি গঠন করা হয়। এর আগে কমিটিতে গাজী নজরুল ইসলামের নাম প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা তাতে তীব্র আপত্তি জানান। পরে তার আপত্তির পরিপ্রেক্ষিতে গাজী নজরুলকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়।

কমিটি গঠনের সময় বিরোধীদলীয় নেতা বলেন, নৈতিক স্খলনের কারণে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে কোনো সংসদীয় কমিটিতে না রাখা একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক সিদ্ধান্ত।

তিনি বলেন, নৈতিকতার দিক বিবেচনা করে তাকে সংসদীয় কমিটি থেকে বাদ দেওয়া হলে তা ভবিষ্যৎ সংসদীয় কার্যক্রমের জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

এর আগে গত ২২ জুলাই নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দল থেকে বহিষ্কারের পর এবার সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতেও তার অন্তর্ভুক্তির প্রস্তাব নাকচ হলো। ফলে কমিটিতে গাজী নজরুল ইসলামের জায়গা হয়নি।

আরও

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

রাজনীতি

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসড...

২০২৬-০৯-০৫ ২২:৪০

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ কিছু মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-০৫ ২০:৩১

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

রাজনীতি

‘ফ্যাসিবাদের পদধ্বনি শুনছি’: ফেনীতে ডা. শফিকুর

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশবাসী ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই। ছয় মাস হয়েছে গণহত্যার একটা বিচারেরও অগ্...

২০২৬-০৯-০৫ ১৯:৪৯

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

রাজনীতি

‘গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়’: রুমিন ফারহানা

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র...

২০২৬-০৯-০৫ ১৭:২৭

শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

রাজনীতি

শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্...

২০২৬-০৯-০৫ ০৮:৩৬