শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘No gas no bill, No service no tax’—অর্থাৎ, গ্যাস না থাকলে বিল নয়, সেবা না মিললে কর নয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে দেশের চলমান গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমিন ফারহানা।
জনদুর্ভোগের চিত্র তুলে ধরে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে মানুষ বলছে—“দুষ্টু লোকেরা বলে, অবশ্য ভালো লোক না—‘টুকু আসে টুকু যায়’। এই আসে, এই যায়; কতক্ষণ থাকে, তারা নাকি বুঝতে পারে না।”
গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের এমন অনিশ্চয়তার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলেও সংসদে বক্তব্য দেন তিনি।