শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন তিনি।

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে সভাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিকেল ৩টার পর শুরু হওয়া প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনা সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ও আমন্ত্রিত বিশিষ্টজনরা বক্তব্য রাখছেন।

আলোচনা সভা পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। তবে দলের পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়েছে ছুটির দিন শনিবার।

 

 

আরও

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

রাজনীতি

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জা...

২০২৬-০৯-০৩ ২১:৩২

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

রাজনীতি

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালের কর্মকর্তা-কর্মচা...

২০২৬-০৯-০৩ ১৯:৪১

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

রাজনীতি

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপি...

২০২৬-০৯-০৩ ১৯:৩৩

জনদুর্ভোগ এড়াতে লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজার: এনসিপি

রাজনীতি

জনদুর্ভোগ এড়াতে লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজার: এনসিপি

তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

২০২৬-০৯-০৩ ১৫:৪১