শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, লংমার্চে অংশ নিতে গাড়িবহরের সংখ্যা ক্রমেই বাড়ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি এতে অংশ নেওয়ার কথা রয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে ১১ দলীয় জোট নিয়মতান্ত্রিক ও গঠনমূলকভাবে এই কর্মসূচি পালন করবে।

তিনি আরও বলেন, লংমার্চে কোনো হামলা হলে তা জনগণ প্রতিহত করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার লংমার্চে পূর্ণ নিরাপত্তা দেবে। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো সহিংসতার ঘটনা ঘটলে এর দায় সরকারকে নিতে হবে।

শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে পথসভার মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। এরপর সকাল ৯টায় নারায়ণগঞ্জ, দুপুর ১২টায় কুমিল্লা, বিকেল ৩টায় ফেনীর মহিপাল এবং বিকেল ৫টায় চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষ রাত ৯টায় চট্টগ্রামের লালদিঘি মাঠে পথসভার মধ্য দিয়ে লংমার্চের কর্মসূচি শেষ হবে।

আরও

কাবা’র সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

রাজনীতি

কাবা’র সামনে দাঁড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলা...

২০২৬-০৯-০২ ০৮:২৩

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ

রাজনীতি

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবিতে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টি...

২০২৬-০৯-০২ ০৪:১৫

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

রাজনীতি

বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধা...

২০২৬-০৯-০১ ২৩:০৪

৪৮ বছরে বিএনপি: প্রতিষ্ঠার প্রেক্ষাপট থেকে ক্ষমতার রাজনীতিতে নতুন অধ্যায়

রাজনীতি

৪৮ বছরে বিএনপি: প্রতিষ্ঠার প্রেক্ষাপট থেকে ক্ষমতার রাজনীতিতে নতুন অধ্যায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর...

২০২৬-০৯-০১ ০৯:৪৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ; দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ; দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বি...

২০২৬-০৯-০১ ০০:০১