শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর ভালো কাজ খারাপ লোকের কারণে ধ্বংস হচ্ছে: মির্জা আব্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনেক ভালো কাজ কিছু মানুষের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা আব্বাস। এ সময় প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ষড়যন্ত্র হতে পারে। এ বিষয়ে তাকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, দলের অনেক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সামনে ভালো কথা বললেও বাইরে গিয়ে ভিন্ন আচরণ করেন। তাই সব বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখার আহ্বান জানান মির্জা আব্বাস।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়নি। পাশাপাশি প্রয়াত খালেদা জিয়ার মৃত্যুও বিএনপির নেতাকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল বলে মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু কিছু খারাপ লোকের খারাপ কথা ও কর্মকাণ্ডের কারণে তাঁর ভালো কাজগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে বিএনপির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, দলের ৪৮ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক কিছু মিস করলেও কোনোদিন এই অনুষ্ঠান মিস করেননি তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।

আরও

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

রাজনীতি

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি আপনার দেখতে চাই ন...

২০২৬-০৯-০৪ ২২:৩৯

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

রাজনীতি

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ কর্মসূচি পালন করা হব...

২০২৬-০৯-০৪ ১৬:২৬

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

রাজনীতি

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জা...

২০২৬-০৯-০৩ ২১:৩২

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

রাজনীতি

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালের কর্মকর্তা-কর্মচা...

২০২৬-০৯-০৩ ১৯:৪১

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

রাজনীতি

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপি...

২০২৬-০৯-০৩ ১৯:৩৩

জনদুর্ভোগ এড়াতে লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজার: এনসিপি

রাজনীতি

জনদুর্ভোগ এড়াতে লংমার্চে গাড়ির সংখ্যা কমিয়ে এক হাজার: এনসিপি

তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি...

২০২৬-০৯-০৩ ১৫:৪১