রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

ভয় দেখাবেন না, রাজপথ থেকে উঠে আসা দল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপিকে হুংকার দেবেন না। বিএনপি শহীদ প্রেসডিন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। ভয় দেখাবেন না। আন্দোলন সংগ্রাম করে রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি। তাই হুংকার বা অরুচিশীল বক্তব্য দিয়ে কোনো লাভ নেই।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর‌্যালিতে অংশ নিয়ে এসব কথা বলেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, গত ১৭ বছর লড়াই করতে করতে জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার ৬ মাস পার হচ্ছে। এখনই আন্দোলন শুরু করেছেন, এটা ঠিক না। ১১ দলীয় জোটের লংমার্চ জনগণের সাড়া নেই। এই লংমার্চে চিহিৃত কিছু ব্যক্তি অংশগ্রহণ করেছে। দেশের মানুষ আপনাদের লংমার্চ কর্মসূচি গ্রহণ করেনি।

এসময় তিনি আরও বলেন, আপনারা যেভাবে উস্কানিমূলক হুংকার দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, এটা জনগণ পছন্দ করে না। যদি দেশের মানুষ আপনাদের এসব কর্মসূচি গ্রহণ করতো, তাহলে জনগণ সাড়া দিতো।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এতদিন যারা গুপ্ত ছিল, ওইসব কর্মী বা চিহিৃত লোক দিয়ে লংমার্চ হয় না। এরা রাজনীতি করে না। এরা নামে জামায়াতে ইসলামী। এরা আমার আপনার ক্ষতি করার চেষ্টা করছে। জামায়াত ইসলামীর মধ্যে কোনো আলেম ও ভালো কোনো ব্যক্তি নেই। এরা গুপ্ত। এরা দেশের জন্য ক্ষতিকর। এরা সামাজের জন্য ক্ষতিকর। তাই এদের কাছ থেথে সবাইকে দূর থাকতে হবে। সবাই সাবধানে থাকতে হবে।

আরও

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী বারীকে দেখতে হাসপাতালে রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহ...

২০২৬-০৯-০৫ ০৮:৩৪

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

রাজনীতি

প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা না রেখে দপ্তরগুলোকে ভাগ করে দিতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে আল্লামা মামুনুল হক বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার মতো পরিণতি আপনার দেখতে চাই ন...

২০২৬-০৯-০৪ ২২:৩৯

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

রাজনীতি

গণরায় বাস্তবায়নে ১১ দলের লংমার্চ, অংশ নেবে দেড় হাজার গাড়ি: গোলাম পরওয়ার

সরকারের বিরুদ্ধে নয়, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ দূর করার দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ কর্মসূচি পালন করা হব...

২০২৬-০৯-০৪ ১৬:২৬

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

রাজনীতি

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

ছয় দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় জোটের লংমার্চে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জা...

২০২৬-০৯-০৩ ২১:৩২

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

রাজনীতি

আসিফ মাহমুদের সময়ের নিয়োগ-পদোন্নতি-বদলির নথি চেয়েছে দুদক

সাবেক অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালের কর্মকর্তা-কর্মচা...

২০২৬-০৯-০৩ ১৯:৪১

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

রাজনীতি

সাড়ে পাঁচ মাস পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপি...

২০২৬-০৯-০৩ ১৯:৩৩