এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম ও পরিবহন খরচ (ফ্রেইট চার্জ) বৃদ্ধির অজুহাতে সরকারের এই সিদ্ধান্তকে জনবিরোধী উল্লেখ করে এর প্রতিবাদ জানাতেই রাজপথে নামার ঘোষণা দিয়েছে এনসিপি।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা জানিয়ে রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশজুড়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা রাত ১২টা থেকেই কার্যকর করা হয়েছে।