চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় এক নারী গ্রেফতার
সালাউদ্দীন কাজল, চুয়াডাঙ্গা প্রতিনিধি
|
২০২৬-০৭-০৯ ১৬:৪১
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটানোর ঘটনায় মিতালী খাতুন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের ফার্মপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিতালী খাতুন ওই পাড়ার সামসউর রহমান শুভর স্ত্রী। শিক্ষক পেটানোর ঘটনায় থানায় মামলার পর তাকে গ্রেফতার করা হয়। তবে তার স্বামী শুভ পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষক কাবেরী করিমকে মারধর করেন ওই এলাকার মৃত আবদুর রহমানের ছেলে সামসউর রহমান শুভ ও তার স্ত্রী মিতালী খাতুন। তাদের মেয়ে বিসমাহ জান্নাত ঐশী ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। প্রধান শিক্ষক ওই ছাত্রীকে শাসন করার কারণে ক্ষুব্ধ হয়ে তার পিতা-মাতা প্রধান শিক্ষককে মারধর করেন। ঘটনার ভিডিও ফুটেজ ওইদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতে প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, মামলার ২ নম্বর আসামি মিতালী খাতুনকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।