শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

জীবননগরে বিএসএফের ‘পুশইন’ প্রতিরোধে জামায়াতের সমাবেশ, সীমান্তে নজরদারি জোরদারের দাবি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ প্রচেষ্টার প্রতিবাদ এবং তা প্রতিরোধের দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের পিচমোড় এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত এলাকায় অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর অভিযোগের তীব্র প্রতিবাদ জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের তারবিয়াত সম্পাদক জিয়াউল হক এবং শাখাওয়াত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, উথলী ইউনিয়নের মাওলানা মহিউদ্দিন, হাসাদাহ ইউনিয়নের মাওলানা ইসরাইল হোসেন, সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবু বকর সিদ্দিক এবং বাঁকা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান।

এ সময় বক্তারা বলেন, ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইনের মাধ্যমে ভারতের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে। সীমান্ত হত্যা ও পুশইনের মতো বিচারবহির্ভূত কর্মকাণ্ড অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন উভয়েরই পরিপন্থী। নো-ম্যানস ল্যান্ডে মানুষকে আটকে রাখা মানবিক সংকট সৃষ্টি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ধরনের অন্যায় ও অমানবিক কর্মকাণ্ড কখনো মেনে নেবে না। আমরা ভারতের এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করছি।”

জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি পরিচালনা করেন মাহফুজুর রহমান।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের আমির, সেক্রেটারি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

সারা দেশ

আগামী বছর শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ: দুর্যোগমন্ত্রী

আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও দুর্যোগ ব্যবস্থ...

২০২৬-০৮-১৫ ১৮:০৭

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

সারা দেশ

ফেনীর দাগনভূঞায় আঞ্জুমানের সহায়তায় নতুন ঘর পেয়ে আপ্লূত পারভীন

ফেনীর দাগনভূঞায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আঞ্জুমান মুফিদুল ইসলাম’-এর ফেনী জেলা শাখার সহায়তায় একটি নতুন ঘর পেয়েছেন পারভীন...

২০২৬-০৮-১৫ ১৮:০৬

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

সারা দেশ

সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল

নাটোরের সিংড়ায় মেসার্স তানিয়া পোল্ট্রি ফিড এন্ড চিকস্ ফার্মেসীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্রিজে সংরক্ষিত ভ্যা...

২০২৬-০৮-১৫ ১৮:০৫

নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত; অস্ত্রসহ গ্রেপ্তার ২

সারা দেশ

নারায়ণগঞ্জে সন্ত্রাস বিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত; অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পু...

২০২৬-০৮-১৫ ১৭:০৭

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট সীমান্তের বিদ্যাবাগিশ গ্ৰামে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ৭হাজার পিস ইয়াবা ট্যা...

২০২৬-০৮-১৫ ১৭:০৫