মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভারী বর্ষণে দামুড়হুদায় সড়ক ধস, জয়রামপুর-কুমারীদহ যোগাযোগ ব্যাহত

ভারী বর্ষণে দামুড়হুদায় সড়ক ধস, জয়রামপুর-কুমারীদহ যোগাযোগ ব্যাহত

টানা ভারী বর্ষণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর-কুমারীদহ সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে দুই গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এখন বিকল্প ও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জয়রামপুর কাঠালতলা মসজিদের পেছনের সড়কের নিচের মাটি সরে যায়। পরে প্রায় ১৫ ফুটজুড়ে সড়ক ধসে পড়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এর ফলে কৃষিপণ্য পরিবহন, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

কুমারীদহ গ্রামের বাসিন্দা মো. মসলেম বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তার বড় অংশ ভেঙে গেছে। এখন অনেক দূর ঘুরে চলাচল করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।

রোকন নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। রাস্তা ধসে পড়ায় ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত মেরামত না হলে দুর্ভোগ আরও বাড়বে।

একই এলাকার বাসিন্দা মো. মিলন বলেন, জয়রামপুর ও কুমারীদহ গ্রামের মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

হাউলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দীন বলেন, সড়ক ধসের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে, যাতে মানুষের চলাচল স্বাভাবিক করা যায়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতি বর্ষা মৌসুমেই সড়কটির বিভিন্ন স্থানে ভাঙনের ঝুকি দেখা দিলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়াতে দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসই অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

সারা দেশ

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প...

২০২৬-০৯-২৯ ১৮:২৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ফৌজদার...

২০২৬-০৯-২৯ ১৮:২২

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

সারা দেশ

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

উপকূলীয় বরগুনা জেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও...

২০২৬-০৯-২৯ ১৮:২১

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

সারা দেশ

পাহাড়ে ৩টি জাতীয় কমিটিকে সাধুবাদ ও চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্প্রতি গঠিত ৩টি উচ্চপর্যায়ের জাতীয় কমিটিকে সাধুবাদ জ্ঞাপন, পাহাড় থেকে সন্ত্রাস নির্মূল ও বিতর...

২০২৬-০৯-২৯ ১৫:১১

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান,  থাকছে নানাবিধ কর্মসূচি

সারা দেশ

১ অক্টোবর বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, থাকছে নানাবিধ কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, ফেনীর পরশুরাম ও ফুলগাজী...

২০২৬-০৯-২৯ ১৫:১০