মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

জীবননগর সিমান্তে ৭৮ বোতল এসকাপ সিরাপ ও দেশীয় পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার

চুয়াডাঙ্গা জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যায় এক চোরাকারবারী।

সোমবার ভোরে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে সংবাদ মাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল। এ সময় বিজিবির টহল দল একজন চোরাকারবারীকে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন।

একই বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ

সারা দেশ

ভারতে ইলিশ রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ

দেশের বাজারে ইলিশের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং বাংলাদেশি ইলিশ ভারতে পুনঃরপ্...

২০২৬-০৯-২৯ ১৪:৩৬

দৌলতপুর সীমান্তে ‘পুশইন চেষ্টা’, বিজিবির দাবি নাকচ

সারা দেশ

দৌলতপুর সীমান্তে ‘পুশইন চেষ্টা’, বিজিবির দাবি নাকচ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে এক ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর...

২০২৬-০৯-২৯ ১৩:৪৫

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সারা দেশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী ২৫টি অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে তাদের মধ্যে ৬২ জনকে মুচলে...

২০২৬-০৯-২৯ ১৩:৩৭

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

সারা দেশ

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতি সাজেদুর রহমান সাহিনসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৯ ১৩:৩৪

আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, কমলগঞ্জে উত্তেজনা

সারা দেশ

আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, কমলগঞ্জে উত্তেজনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপাড় গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আদাল...

২০২৬-০৯-২৯ ১২:০৬