মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, কমলগঞ্জে উত্তেজনা

আদালতের নিষেধাজ্ঞার জমিতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার অভিযোগ, কমলগঞ্জে উত্তেজনা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপাড় গ্রামে দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকা বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে মিজান বক্তের ওপর হামলার অভিযোগ উঠেছে শাহাজান বক্ত ও তাঁর ছেলেদের বিরুদ্ধে।

মিজান বক্তের করা মামলার অভিযোগ অনুযায়ী, এসএ খতিয়ান নং-৬৫৫-এর ৪৭৪২ নম্বর দাগের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে ১৯৯৭ সালে মৌলভীবাজারের সহকারী জজ আদালত, কমলগঞ্জে দেওয়ানি মামলা নং-৪৫/১৯৯৭ দায়ের করা হয়। বাদীপক্ষের দাবি, ওই মামলায় শাহাজান বক্ত ও রানা বক্ত গংদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমিতে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ২০ আগস্ট ২০২৬ মিজান বক্ত ওই জমিতে ধান কাটতে গেলে শাহাজান বক্ত, তাঁর ছেলেরা ও সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এতে মিজান আহত হন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর মিজান বক্ত কমলগঞ্জ থানায় মামলা করেন। মামলায় রানা বক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল এবং পরে তিনি জামিনে মুক্ত হন বলে অভিযোগ সূত্রে জানা গেছে। জামিনের পর জমির মালিকপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মো. জিয়াউল হক বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শাহাজান বক্ত ও রানা বক্ত বিরোধপূর্ণ জমিতে প্রবেশের চেষ্টা করছেন—এমন অভিযোগ রয়েছে।

তবে সাম্প্রতিক এক প্রতিবেদনে শাহাজান বক্তের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে যে, প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা করছে এবং মামলা দিয়ে তাঁদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। ফলে জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবি রয়েছে। 

এ বিষয়ে শাহাজান বক্ত ও রানা বক্তের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : ফেনীতে পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার শুরুতেই একটি কথা বলেছেন, আমরা দুর্নীতি...

২০২৬-০৯-২৮ ২০:১৭

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

সারা দেশ

ফেনী শহর ব্যবসায়ী সমিতি ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন সম্পন্ন সভাপতি কাদের, সম্পাদক আমির

ফেনী শহর ব্যবসায়ী সমিতির আওতাধীন ট্রাংক রোড দক্ষিণ শাখার নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফলে সভা...

২০২৬-০৯-২৮ ২০:১৬

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

সারা দেশ

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস বন্ধ, মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসও বন্ধের হুঁশিয়ারি

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর ও মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জ...

২০২৬-০৯-২৮ ১৯:৪০

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬