মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

এনসিপির খুলনা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

প্রত্যাশা অনুযায়ী পথ না পাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্যা শওকত হোসেন বাবুল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর শিববাড়ী মোড়ের গোলচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন। এ সময় দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোল্যা শওকত হোসেন বাবুল বলেন, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটিতে তাঁর মতামত না নিয়েই তাঁকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবুল বলেন, কমিটি গঠনের বিষয়ে সারজিস আলমের সঙ্গে তিনি একাধিকবার মৌখিকভাবে আলোচনা করেছেন। এমনকি এর আগে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে রাজনীতি করেছেন, এ বিষয়টিও সারজিস আলমকে জানিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

বাবুলের অভিযোগ, তাঁর রাজনৈতিক অতীত ও এনসিপিতে যোগদানের বিষয়টি জানা সত্ত্বেও প্রত্যাশানুযায়ী দায়িত্ব না দিয়ে তাঁকে এক ধরনের অপমান করা হয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার পর এনসিপিতে যোগদান করি। দলের যেকোনো কর্মসূচি ও অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এরপরও কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং কেন আমাকে অপমান করা হলো, তা আমি জানি না।
এভাবে মতামত উপেক্ষা করে পদ নির্ধারণের বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও স্বেচ্ছাচারী আচরণ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির ওপর পদ চাপিয়ে দেওয়া কিংবা তাঁর মতামত উপেক্ষা করে দায়িত্ব নির্ধারণ করা সংগঠনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের আচরণের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আরও

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্...

২০২৬-০৯-২৮ ১৯:৩৯

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

সারা দেশ

কিশোর গ্যাং নির্মূলে ‘শর্টকাট সমাধান’ নয়, মূল হোতাদের ধরতে চায় এসআরবি

কিশোর গ্যাং নির্মূলে শুধু সদস্যদের গ্রেপ্তার নয়, এসব অপরাধী গ্রুপের মূল হোতাদের শনাক্ত করে তাদের কার্যক্রম বন্ধ করতে কাজ...

২০২৬-০৯-২৮ ১৮:৫৮

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

সারা দেশ

স্ত্রীর ডেলিভারির জন্য হাসপাতালে, সেখান থেকেই আটক ছাত্রলীগ নেতা

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের সময় ডিবি পুলিশ পরিচয়ে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ম...

২০২৬-০৯-২৮ ১৮:৫৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৮:৫৩

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

সারা দেশ

পূর্ব সুন্দরবনে বনদস্যুদের হাতে আরও ১৫ জেলে অপহরণ

পূর্ব সুন্দরবনের পৃথক স্থান থেকে বনদস্যুরা আরও একটি ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে স...

২০২৬-০৯-২৮ ১৮:৩৬

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সারা দেশ

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকা...

২০২৬-০৯-২৮ ১৭:৩৩