সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সমিতির প্রদান কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সহ-সভাপতি আশরাফুল হায়দার রিঙ্কু ফলাফল ঘোষণা করেন।
এসময় সমিতির সাধারন সম্পাদক মুশফিকুর রহমান পিপুল সহ অপর নির্বাচন কমিশনার ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনকে সভাপতি প্রার্থী আবদুল কাদের ১০৪ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মতিন পারভেজ ৭৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক প্রার্থী আমির উদ্দিন ভূঞা ৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান চৌধুরী ৮৬ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মো. হানিফ ৮৬ ভোট, সহ-সাধারন সম্পাদক পদে মাহফুজুর রহমান ৯৪ ভোট, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম ১০৬ ভোট, সদস্য পদে শাহরিয়ায় হোসেন চৌধুরী ১১৮ ভোট ও মো. রাজিব ১০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
শহর ব্যবসায়ী সমিতি টাংক রোড দক্ষিণ শাখার নির্বাচনে ফলাফল পেয়ে সভাপতি আবদুল কাদের বলেন, আমি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি শহর ব্যবসায়ী সমিতি, ট্রাংক রোড দক্ষিণ শাখার প্রতিটি সম্মানীয় সদস্য ও ভোটার ব্যবসায়ী ভাইদের প্রতি। আপনারা আপনাদের আমানত সরূপ ভোট দিয়ে আমাকে সভাপতি নির্বাচিত করে যে সম্মান ও দায়িত্ব দিয়েছেন, তা আমার কাছে অত্যন্ত পবিত্র। এই বিজয় আমার একা নয়, এই বিজয় ট্রাংক রোড দক্ষিণ শাখার প্রতিটি সচেতন ও ঐক্যবদ্ধ ব্যবসায়ীর বিজয়।
তিনি আরো বলেন, আমাদের নির্বাচনী উৎসব শেষ, এখন কাজ করার পালা। আমি বিশ্বাস করি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল কেবল সংগঠনের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। এখন আমাদের মাঝে কোনো দল বা মতভেদ নেই—আমরা সবাই এক ও অভিন্ন ‘ব্যবসায়ী পরিবার’। নির্বাচনে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমি সবাইকে সাথে নিয়ে, সকলের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতায় আমাদের সমিতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।