মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

গাইবান্ধায় সাঁওতাল জনগোষ্ঠীর অংশগ্রহণে তথ্য অধিকার দিবস পালিত

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণেঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় তথ্য অধিকার দিবস।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে দিবসটি উপলক্ষে উপজেলার কাটাবাড়ী এলাকার বগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর উপস্থিতিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। 
 

অ্যাম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘নাগরিক’ প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা আমরাই পারি ও অবলম্বন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন ।
 

সোমবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা তথ্য অফিসার মো. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, গোবিন্দগঞ্জ আইসিটি অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম সারুয়ার আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র বর্মন এবং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাউয়ুম শেখ, অবলম্বনের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রতিমা চক্রবর্তী, এ.কে.এম মাহাবুব আলম মুকুল এবং উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক গৌড় চন্দ্র পাহাড়ী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিমন হেমরম, কৈলাস হাসদা, পল্লবী মুরমু, সোনালী মার্ডিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নাগরিক কমিটির সদস্যরা।
 

আলোচনা সভা শেষে পরিবেশিত হয় সাঁওতাল সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। এছাড়া মূল মঞ্চের পাশে স্থাপন করা হয় তথ্যকেন্দ্রিক স্টল, যেখানে সাঁওতাল সংস্কৃতি, তাদের জীবনাচরণ এবং তথ্য অধিকার দিবস সম্পর্কিত নানা তথ্য তুলে ধরা হয়।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে এবং তথ্যের অবাধ প্রবাহ বজায় রাখতেই প্রণয়ন করা হয়েছিল তথ্য অধিকার আইন। তাঁরা উল্লেখ করেন, বর্তমান ডিজিটাল যুগে ভুল তথ্য, গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে নির্ভরযোগ্য ও প্রামাণ্য তথ্যের সহজলভ্যতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।
 

বক্তারা আরও বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সব শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব— আর এই লক্ষ্য অর্জনে তথ্য অধিকার আইন অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করছে।

আরও

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

সারা দেশ

মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, মোংলা বন্দ...

২০২৬-০৯-২৯ ১৮:৪৩

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

সারা দেশ

কর্মস্থলে পাওয়া যায় না স্বাস্থ্য কর্মকর্তাকে, রিসিভ করেন না ফুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ। নিয়মিত কর্মস্থলে আসেন না তিনি।...

২০২৬-০৯-২৯ ১৮:৪১

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

সারা দেশ

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প...

২০২৬-০৯-২৯ ১৮:২৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ফৌজদার...

২০২৬-০৯-২৯ ১৮:২২