মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালের দিকে সাদুল্লাপুর উপজেলার সোনালী ব্যাংক সংলগ্ন ‘জীম মাংস’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত ।
জেলাল শেখ সাদুল্লাপুর উপজেলার মৃত আলিম শেখের ছেলে। তিনি ‘জীম মাংস’ দোকানের স্বত্বাধিকারী।
স্থানীয়রা যায়, মঙ্গলবার সকালের দিকে ওই মাংস ব্যবসায়ী রোগাক্রান্ত একটি গরু জবাই করে তা বিক্রির প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলাল শেখকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাদুল্লাপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর জাহান বলেন, অভিযানে জব্দ করা মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এরসঙ্গে রোগাক্রান্ত মাংস বাজারজাত না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
ইউএনও রওজাতুন জান্নাত বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।