বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জন কে আসামী করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টার দিকে আসামী বাধন মন্ডল (৩০) সহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্রসহ বাদী সুশীল চন্দ্র ঋষির বাড়িতে ঢুকে দরজায় চর-থাপ্পর মারে।সেইসাথে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে,এসময় স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে তারা চলে যায়। পরের দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাদীর ব্যবহিত মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে, সেইসাথে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আসামিরা দাবিকৃত চাঁদা না পেয়ে ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২ টায় বাদীর বাড়িতে ঢুকে টিনের বেড়া,দরজা-জানালা কুপিয়ে ভাঙচুর চালায়। বাদীর পরিবারের লোকজনের ডাক চিৎকারে আশপাশের লোকজনে গিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী সুশীল চন্দ্র ঋষির দাবী, পার্শ্ববর্তী গ্রামের ক্ষিরোদ কুমার ঋষির সাথে তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছে। পাংশা উপজেলার হিন্দু নেতারা সমাধান করে গেছে। তবে সে সব সময় আমার ক্ষতি করতে চায়।

তবে হামলার ঘটনার বিষয়ে তিনি বলেন, হামলাকারীরা প্রথমে বাড়িতে ঢুকেই বোম ফাটায়। এর পর টিনের বেড়াভাংচুর করে।আমি ভয়ে অন্য ঘরে চলে যাই।পরে তারা ঘরের ভেতর থেকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে যায়। এর আগেও একবার তারা রাতে এসে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে,মুঠোফোনে হুমকি দিতো।

রাজবাড়ী জেলা পুলিশ প্রেস রিলিজের মাধ্যমে জানান, এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে জেলা পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতসহ জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান হয়েছে।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সারা দেশ

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে একটি উপমা দিয়ে লেখাটি শুরু করা যায়। যেমন আকাশে চমকানো বজ্র বিদ্যুতের শক্তি অসীম। এর সুরক্ষা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

সারা দেশ

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর...

২০২৬-০৯-৩০ ১৫:৫১