বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বান্দরবান সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মেঘলায় প্রশিক্ষণ সম্পন্নকারী ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এসময় জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বান্দরবান সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় এবং বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। গত ৬ সেপ্টেম্বর শুরু হওয়া প্রশিক্ষণটি বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়।
 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন ও কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলা এর অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
এসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফ্রিজ ও এসি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা বাস্তবভিত্তিক কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পান।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কারিগরি দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ফ্রিজ ও এসি মেরামতের মতো ব্যবহারিক পেশায় প্রশিক্ষণ নিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

সনদপত্র বিতরণ শেষে প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উৎসাহিত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বান্দরবানে আয়োজিত এ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম তারই একটি অংশ।

ছবির ক্যাপশান: বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘলায় প্রশিক্ষণ সম্পন্নকারী ১৯ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সারা দেশ

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে একটি উপমা দিয়ে লেখাটি শুরু করা যায়। যেমন আকাশে চমকানো বজ্র বিদ্যুতের শক্তি অসীম। এর সুরক্ষা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২