বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা।আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদবিল মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

কৃষক মাজেদ আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে কৃষক গুরুদাস হালদার, মতিয়ার রহমান, শরিফুল ইসলাম বকুলসহ স্থানীয় কৃষকরা বক্তব্য দেন।
 
বক্তারা বলেন, চাঁদবিল মাঠের জমি এলাকার মানুষের জীবিকা ও আয়ের অন্যতম প্রধান উৎস। এসব জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন হয়। কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপন করা হলে বিপুল পরিমাণ আবাদি জমি চাষাবাদের বাইরে চলে যাবে। এতে কৃষি ও কৃষিনির্ভর মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
 
তারা আরও বলেন, কৃষিজমি রক্ষা করে অন্য কোনো অনাবাদি বা বিকল্প জায়গায় বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে। তাই চাঁদবিলের আবাদি জমিতে ক্যাম্প স্থাপনের পরিকল্পনা দ্রুত বন্ধের দাবি জানান তারা।
 
কৃষকদের দাবি, তাদের দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কর্মসূচিতে শতাধিক স্থানীয় কৃষক অংশ নেন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সারা দেশ

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে একটি উপমা দিয়ে লেখাটি শুরু করা যায়। যেমন আকাশে চমকানো বজ্র বিদ্যুতের শক্তি অসীম। এর সুরক্ষা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

সারা দেশ

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর...

২০২৬-০৯-৩০ ১৫:৫১