সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে গমের ময়দা পাওয়ায় আতঙ্কের অবসান হয়।
২০২৬-০৮-২০ ১৮:৪৫
সারা দেশ
দুই মাস ধরে মেহেরপুরের সরকারি হাসপাতালগুলোতে অস্ত্রোপচার সেবা বন্ধ রয়েছে। অ্যানেস্থেসিওলজিস্ট (অজ্ঞানকারী চিকিৎসক) না থাকায় জেলাজুড়ে তালাবদ্ধ হয়ে পড়ে আছে একাধিক হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি)। এতে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাঁদের। সেখানে গুনতে হচ্ছে ১৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ।
২০২৬-০৮-১৫ ২২:১২
সারা দেশ
মেহেরপুরের গাংনী পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে সাবেক এমপি আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২০২৬-০৮-১৫ ১৯:৩৭
সারা দেশ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের পরিদর্শনকালে দ্বন্দ্বে জড়ালেন বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় এমপি ও তার কর্মী সমর্থকরা পরিদর্শনে যান হাসপাতালে। এ সময় সংসদ সদস্য লাঞ্চিত হন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। তবে বিএনপির নেতাদের দাবি, তাদের এক কর্মীকে মারধরের কারণে এ পরিস্থতির সৃষ্টি হয়েছে।
২০২৬-০৮-১২ ১৮:০৩
সারা দেশ
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে জিরো লাইনে কাজ করার সময় আব্দুল মান্নান (৬৫) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জবাবে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে আজ মঙ্গলবার বেলা দুইটায় সীমান্তে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে উভয় পক্ষকে আনুষ্ঠানিকভাবে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০২৬-০৮-১১ ১৬:১৬
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিস্পোজাল টিম। আছ সোমবার দুপুর সাড়ে তিনটায় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিরাপদ স্থানে নিয়ে একে একে মাইনগুলো ধ্বংস করা হয়। মাইন নিষ্ক্রিয় করার সময় মুহূর্মুহূ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বেতবাড়িয়া এলাকা। বিপুল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পর স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
২০২৬-০৮-১০ ২২:১৭
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাইন সদৃশ একাধিক বস্তু উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী বা ডিসপোজাল ইউনিট।গতকাল শনিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।
২০২৬-০৮-০৯ ১৮:৫৩
সারা দেশ
মেহেরপুরের গাংনীতে ৬টি মাইন সাদৃশ্য বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে ৷ আজ শনিবার দুপুরে বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জমানের পরিত্যাক্ত জমিতে মাটি খুড়তে গিয়ে দেখতে পান তারা। এ সময় খবর দেওয়া হয় পুলিশে। পুরিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
২০২৬-০৮-০৮ ১৯:২৪
সারা দেশ
মেহেরপুরে নিষিদ্ধ পাবজী ও ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার দায়ে দুই কিশোরকে ১০ ও ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে বিচারক আলী মাসুদ শেখ এ দণ্ডাদেশ প্রদান করেন।
২০২৬-০৮-০৬ ১৮:১২
সারা দেশ
আজকের যে পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসন রয়েছে তারা ফ্যাসিস্ট আমলের দীর্ঘ সময়ের নিয়ন্ত্রিত প্রশাসন, এখনো তারা বুঝতে পারেনি তারা গণতান্ত্রিক দেশে তারেক রহমানের নেতৃত্বে চাকরি করছে, যার কারণে তারা বিএনপির মুখের ভাষা বুঝতে পারছে না।
২০২৬-০৮-০৫ ২১:০৫
সারা দেশ
মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে সীমান্তবর্তী কাজিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘন্টাব্যাপী চলে অভিযান। এ সময় ঐ গ্রামের বজলুর রহমানের ছেলে ফজল (৪৫), ইয়াদ আলীর ছেলে ফজল (৬৫), দুলেইয়ের ছেলে রানা (২১), ফজলের স্ত্রী তানজিরা খাতুন (৫৪) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নাটনাপাড়া গ্রামের তাজউদ্দিনের ছেলে জাহিদকে (২৮) আটক করে পুলিশ।
২০২৬-০৮-০৪ ২১:৩৪
সারা দেশ
মেহেরপুরের স্কুল ফিডিং গাড়ির ধাক্কায় আমির হামজা নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টার গাংনী উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আমির হামজা রামনগর গ্রামের হাকিম আলীর ছেলে ও বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে পুলিশ।
২০২৬-০৮-০২ ২০:৩৬
সারা দেশ
মেহেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে মেহেরপুর সদর উপজেলা দল।
২০২৬-০৮-০১ ২০:১৭
সারা দেশ
জুলাইয়ের গণ রায়, জনগণের ৭০ পার্সেন্ট ভোটের মাধ্যমে এদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণমুলক রাষ্ট্র গঠন করতে হবে। কিন্তু তারা এই রায় প্রত্যাক্ষান করেছে। বিগত ১৭ বছর যে সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে পারেনাই। রায় বাস্তবায়ন করে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনেন নচেৎ পূর্বের সরকার দিল্লীতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গপোসাগরেও জায়গা পাবেন না বলে মন্তব্য করেছেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম।
২০২৬-০৮-০১ ২০:১৫
সারা দেশ
মেহেরপুরে গাংনী উপজেলার আযান গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে রাব্বি হোসেন নামের এক তরুনের মৃত্যু হয়েছে।
২০২৬-০৭-৩০ ২০:২৪
সারা দেশ
মেহেরপুরের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে মেহেরপুর স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় গাংনী শহেরের হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের নের্তৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টীম এ অভিযান চালায়।
২০২৬-০৭-২৯ ১৫:৫২
সারা দেশ
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ৷ আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা৷
২০২৬-০৭-২৯ ১৪:০৫
সারা দেশ
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠনক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এমপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।
২০২৬-০৭-২৭ ২৩:৩৩
সারা দেশ
মেহেরপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রায় শতাধিক নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
২০২৬-০৭-২৫ ২৩:২৫
সারা দেশ
মেহেরপুরে বাংলাদেশের প্রথম ও একমাত্র র্যাপিড হার্ডেনিং প্রযুক্তিনির্ভর ঢালাই স্পেশাল সিমেন্টের উদ্যোগে এক রিটেইল মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার রিটেইলার, ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।
২০২৬-০৭-১৮ ২২:৩৩
সারা দেশ
মেহেরপুর শহরে ফুটবল উন্মাদনাকে ঘিরে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। ব্রাজিল দলের দীর্ঘদিনের সমর্থক আলবাব খান দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে যোগ দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও আলোচনা।
২০২৬-০৭-১৬ ১৮:৫২
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ব্যতিক্রমী এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর এই দল পরিবর্তনের ঘোষণা দিতে তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে নতুন দলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।
২০২৬-০৭-১২ ১৮:৩২
সারা দেশ
মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে উজ্জ্বল(৩৫) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরো ১১ জন গরু ব্যবসায়ি। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
২০২৬-০৭-০৮ ১৬:০৪
সারা দেশ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-০৭-০৪ ২১:২৪
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহের ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তবে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় না এনে শিক্ষককে নোটিশ দেওয়ায় স্থানীয়ভাবে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
২০২৬-০৭-০২ ২১:৫৫
সারা দেশ
মেহেরপুরে নিজ পিতাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে মো. সিফাত ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম কবির এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম।
২০২৬-০৬-৩০ ২২:২৯
সারা দেশ
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
২০২৬-০৬-২৯ ১৮:২৯
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরে ডুবে রামীম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
২০২৬-০৬-২৯ ১৮:২৭
সারা দেশ
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় বজ্রাঘাতের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাজা মিয়া (৪০) বলিয়ারপুর গ্রামের আজিম উদ্দীনের ছেলে।
২০২৬-০৬-১৮ ১৯:১৯
সারা দেশ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরাপুর বাজার এলাকায় চাষীদের কাছে সার বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বিক্রিকালে ৪০ বস্তা সার আটকে দেয় এলাকাবাসী। সার পাচারের অপচেষ্টার অভিযোগে দারিয়াপুর ইউনিয়নের বিসিআইসি ডিলার ফয়সাল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহামা এ অভিযান পরিচালনা করেন।
২০২৬-০৬-১৫ ১৮:৫১
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলায় বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।আজ রোববার বিকেলে গাংনী বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২৬-০৬-১৪ ২০:২৫
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ঠেলে পাঠানো বলে অভিযোগ ওঠা রোজিনা খাতুন রোমানা নামের এক নারী বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একই ঘটনায় সীমান্তে অবস্থান করা অন্য ছয়জন নিজ নিজ গন্তব্যে চলে গেলেও পরিচয় ও ঠিকানা নিশ্চিত না হওয়ায় রোজিনা এখনো আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। মানবিক কারণে স্থানীয়রা তাকে খাবার ও অস্থায়ী আশ্রয় দিলেও তার নিরাপত্তা, পুনর্বাসন এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।
২০২৬-০৬-১৩ ১৮:৩৭
সারা দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করায় বিএনপি'র চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে বৃষ্টিতে ভিজে মেহেরপুরে মিছিল করেছে জেলা যুবদল।আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে মিছিলটি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।
২০২৬-০৬-১১ ২০:৪৮
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে ফুটবল খেলার সময় বজ্রপাতে আলী হোসেন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
২০২৬-০৬-১০ ১৮:০৭
সারা দেশ
নিষিদ্ধ সংগঠন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করে। বুধবার (৩ জুন) দিবাগত মধ্যরাতে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি থেকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে সাহারবাটি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
২০২৬-০৬-০৪ ১৮:৩৫
সারা দেশ
মেহেরপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে এক গৃহবধূ ও যুবককে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
২০২৬-০৬-০১ ২০:০৪
সারা দেশ
কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটে এখন জমে উঠেছে কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। বিশেষ করে বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা থাকায় এবারও জেলার হাটগুলোতে বেড়েছে বেচাকেনার পরিমাণ। ব্যবসায়ীদের মতে, এ বছর বড় ছাগলের তুলনায় মাঝারি আকারের ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
২০২৬-০৫-২৩ ২২:০৮
সারা দেশ
৭১ ও জুলাই আমাদের অহঙ্কার। শহীদদের অঙ্গীকার পূরণ করতে ও শহীদ জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী সফল করতে মেহেরপুরে মিছিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কাথুলী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনপাড়ামোড়ে গিয়ে শেষ হয়।
২০২৬-০৫-২১ ১৯:২৯
সারা দেশ
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ এস.আর খান বলেছেন, সাধারণ মানুষের জন্য দেশে চিকিৎসা সেবা খুবই ব্যায়বহুল। কোন স্বাস্থ্য বীমা নেয়। নেই কোন ফান্ডের ব্যবস্থা। অথচ বিশ্বের প্রত্যেক দেশে স্বাস্থ্য বীমার ব্যবস্থা রয়েছে। সেখানে কেউ তাদের নিজেদের পকেটের টাকা দিয়ে চিকিৎসা করাননা।
২০২৬-০৫-২১ ১৮:৫৬
সারা দেশ
মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রশিদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় পৃথক স্থানে আরও দুইজন আহত হয়েছেন। এ ছাড়া মাঠে থাকা চারটি গরুরও মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) বিকেল ৫টার দিকে জেলার সদর ও গাংনী উপজেলার পৃথক এলাকায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
২০২৬-০৫-১৮ ২১:৪৫
সারা দেশ
মেহেরপুরে অনলাইন জুয়ার ৪ এজেন্টকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতভর ও আজ শনিবার সদর ও গাংনী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে- রাফসান জনি রিপন (৩২), ফাহাদ হাসান জুনায়েদ (১৯),বায়েজিদ ডালিম (৩০) এবং রকিবুল ইসলাম (৩৫)। আটকৃতদের মোবাইল ফোনে অনলাইন জুয়ার সাইট ও অবৈধভাবে ডলার লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ডিবি। অভিযানের নেতৃত্বে ছিলেন মেহেরপুর ডিবি ওসি মুহাদ্দিস মোর্শেদ। ডিবির প্রেস রিলিস সুত্রে জানা গেছে, অনলাইন জুয়াড়ী আটকের অভিযানের অংশ হিসেবে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে প্রথমে বায়েজিদ ডালিমকে শনাক্ত করে ডিবি। সদর উপজেলার চাঁদবিল এলাকা থেকে বায়েজিদ ডালিমকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা Galaxy Z Fold5 মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোন তল্লাশি করে Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা এবং অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করার তথ্য প্রমাণ মেলে। তার ফোনে অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত চারটি ই-মেইল অ্যাড্রেসের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার এজেন্টদের সম্পর্কে তথ্য দেয় ডালিম। তার তথ্যের ভিত্তিতে মুজিবনগরের পুরন্দরপুর গ্রাম হতে রকিবুল ইসলামকে আটক করা হয়। ডিবি জানায়, রকিবুলের হেফাজত থেকে পাওয়া একটি OPPO এবং একটি VIVO Y031 স্মার্ট ফোন জব্দ করা হয়। ফোন দুটি চেক করে অনলাইন জুয়া খেলার জন্য Binance এর মাধ্যমে অবৈধ ডলার কেনাবেচা করা ও জুয়া খেলার তথ্য পাওয়া যায়।অপরদিকে ডিবির আরেকটি টিম গাংনী উপজেলার গাড়াডোব এলাকা হতে রাফসান জনি রিপনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে একটি Redmi Note 14 Pro মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার মোবাইল ফোন প্রাথমিক যাচাই-বাছাই করে ৩৭টি মেইল আইডিসহ ২৯টি জুয়া খেলার অ্যাকাউন্ট পাওয়া যায়। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমঝুপি এলাকা হতে ফাহাদ হাসান জুনায়েদকে গ্রেফতার করা হয়। জুনায়েদের হেফাজত হতে একটি Oppo A38 মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত ফোনের মধ্যেও সাতটি ই-মেইল আইডিসহ অনলাইন জুয়া খেলার মার্চেন্ট অ্যাকাউন্ট পাওয়া যায়।আটক ৪ জনের জিজ্ঞাসাবাদে দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ডিবি ওসি জানান, অজ্ঞাতনামা আসামীদের পরস্পর যোগসাজসে তাদের ব্যবহৃত নিজ নিজ মোবাইল ডিভাইস এবং নিজ ও অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সাইবার স্পেসে প্রতারণামূলক কার্যক্রমসহ অনলাইন প্লাটফর্মে জুয়া খেলায় অংশগ্রহণ ও জুয়া খেলা পরিচালনা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত মোবাইল ব্যাংকিং এবং Binance App ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে। যার ফলশ্রুতিতে গ্রামের বেকার যুব সমাজ ও সাধারণ মানুষ স্বল্প পরিশ্রমে অধিক লাভের আশায় সঞ্চয় হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। কেউ কেউ সর্বস্ব হারিয়ে বিষণ্ণতায় পড়ে মাদকাসক্তসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মেহেরপুর গাংনী ও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি ডিবি।
২০২৬-০৫-১৬ ১৯:৫৯
সারা দেশ
মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২৬-০৫-০৬ ২০:০৩
সারা দেশ
মেহেরপুর প্রতিনিধি (০৬/০৫/২০২৬) : নিজ খালাতো ভাইকে হত্যাকারী সামিরুল ইসলাম কালু কে আটক করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় নিহত গোলাম হোসেনকে হত্যার সময় ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে কালুকে আটক করা হয়।
২০২৬-০৫-০৬ ১৯:৫১
সারা দেশ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল গোলাম হোসেন (৪৬) নামের এক রিক্সা চালকের। আজ মঙ্গলবার রাত ৮ টার দিকে মেহেরপুর শহরের শেখপাড়ায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার রেহেসান আলীর ছেলে।
২০২৬-০৫-০৫ ২৩:৩১
সারা দেশ
গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।
২০২৬-০৫-০২ ১৯:৩০
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেহান ইসলাম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামের মাদ্রাসা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ইসলাম একই গ্রামের সাগর আহমেদের ছেলে।
২০২৬-০৪-২৩ ২১:১৫
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে সাহারবাটি গ্রামের বাঙ্গালপাড়া এলাকার কাশেম মোড়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২০২৬-০৪-২০ ১১:২৮
সারা দেশ
মেহেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা করেছে স্বাস্থ্য বিভাগ। আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২০২৬-০৪-১৯ ১৮:৪৬
সারা দেশ
মেহেরপুর সদর উপজেলার কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
২০২৬-০৪-১৯ ১৮:৪২
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া গ্রামে বজ্রপাতে জার্জিস রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জার্জিস রহমান ওই গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে।
২০২৬-০৪-১৬ ২০:৩৫
সারা দেশ
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে একসময় বিপ্লব ঘটেছিল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, উদ্বৃত্ত খাদ্যশস্য বিদেশে রপ্তানিও করা হতো। এতে বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন। সেই কর্মসূচির আওতায় আজ জিয়া খাল খননের উদ্বোধন করা হয়েছে।
২০২৬-০৪-১১ ২০:২১
সারা দেশ
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় হতাশার ছায়া নেমে এসেছে।
২০২৬-০৪-০২ ২০:০০