সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মেহেরপুরে পৌঁছায়নি বোম ডিসপোজাল ইউনিট

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মেহেরপুরে পৌঁছায়নি বোম ডিসপোজাল ইউনিট

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাইন সদৃশ একাধিক বস্তু উদ্ধারের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী বা ডিসপোজাল ইউনিট।গতকাল শনিবার দুপুর থেকে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

স্থানীয়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সদস্যরা এলাকা কর্ডন করে রেখে বস্তুগুলোর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরেই বেতবাড়িয়া থেকে উদ্ধার হওয়া মাইন সদৃশ বস্তু পরীক্ষা ও উদ্ধারের জন্য পুলিশ হেডকোয়ার্টারে বোমা ডিসপোজাল ইউনিট পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, যশোর সেনানিবাস থেকে একটি বোমা ডিসপোজাল ইউনিট রাতে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বেতবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের একটি পরিত্যক্ত জমিতে কয়েকটি অজ্ঞাত বস্তু পড়ে থাকতে দেখা যায়। দেখতে অনেকটা মাইন বা বিস্ফোরক সদৃশ হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসে।

ঘটনাস্থলে অন্তত ১০টি চাটকি সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বক্সের গায়ে “MPI 1967 MINE A/PERS ND P2 MK2” লেখা রয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে ল্যান্ড মাইন, বোমা নাকি অন্য কোনো ধরনের সামরিক সরঞ্জাম—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছেন। বোমা ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

এদিকে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে না আসায় স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। তবে পুলিশ জানিয়েছে, বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিত করে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১