মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেইল মিট অনুষ্ঠিত

মেহেরপুরে ঢালাই স্পেশাল সিমেন্টের রিটেইল মিট অনুষ্ঠিত

মেহেরপুরে বাংলাদেশের প্রথম ও একমাত্র র‌্যাপিড হার্ডেনিং প্রযুক্তিনির্ভর ঢালাই স্পেশাল সিমেন্টের উদ্যোগে এক রিটেইল মিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার রিটেইলার, ডিলার ও ব্যবসায়িক অংশীদাররা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢালাই স্পেশাল সিমেন্টের পরিবেশক আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ঢালাই স্পেশাল সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জিয়ারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢালাই স্পেশাল সিমেন্ট উন্নত র‌্যাপিড হার্ডেনিং প্রযুক্তিতে তৈরি হওয়ায় এটি দ্রুত শক্তি অর্জন করে এবং নির্মাণকাজে অধিক কার্যকারিতা নিশ্চিত করে। তিনি পণ্যের গুণগত মান, নির্ভরযোগ্যতা ও দেশের নির্মাণ খাতে এর অবদান তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও বাজার সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান বিদ্যুৎ কুমার বণিক সিমেন্টের সঠিক ব্যবহার, র‌্যাপিড হার্ডেনিং প্রযুক্তির সুবিধা এবং নির্মাণকাজে এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। এতে অংশগ্রহণকারী রিটেইলাররা পণ্যের বিভিন্ন প্রযুক্তিগত বিষয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালাই স্পেশাল সিমেন্টের ম্যানেজার মো. কাওসার আহমেদ। তিনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহকসেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া রিটেইলার ও ডিলাররা ঢালাই স্পেশাল সিমেন্টের মান, নির্ভরযোগ্যতা এবং বাজারে এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রশংসা করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ রিটেইল মিট ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং জেলার নির্মাণসামগ্রী বাজারে পণ্যটির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

সারা দেশ

থানচিতে পর্যটকবাহী জিপ খাদে পড়ে নিহত ২, আহত ৫

বান্দরবানের থানচিতে পর্যটকবাহী জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন...

২০২৬-১০-০৫ ২০:১০