সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাংনীতে জামায়াত কার্যালয়ের নিচে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল ময়দা

গাংনীতে জামায়াত কার্যালয়ের নিচে ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, মিলল ময়দা

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের নিচে একটি ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে গমের ময়দা পাওয়ায় আতঙ্কের অবসান হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে গাংনী উপজেলা শহরের আসাদ মার্কেটের নিচে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আসাদ মার্কেটের দ্বিতীয় তলায় জামায়াতে ইসলামীর কার্যালয় রয়েছে। দুপুরের দিকে মার্কেটের নিচে একটি বাজারের প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ব্যাগের ভেতরে বোমা বা বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশকে খবর দেন।
 

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি নিরাপদে পরীক্ষা করে। পরে ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নেই; রয়েছে গমের ময়দা।
 

পুলিশের ব্যাগ খোলার পর জানা যায়, মার্কেটের পেছনের একটি বাড়ির এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পরে তিনি ঘটনাস্থলে এসে ব্যাগটি তার বলে জানান।
 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, ব্যাগে গমের ময়দা ছিল। এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১