সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন মোহাম্মদ আলী

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন মোহাম্মদ আলী

মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ব্যতিক্রমী এক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আর এই দল পরিবর্তনের ঘোষণা দিতে তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকীভাবে নতুন দলের প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন।

আজ রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শেওড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই মোহাম্মদ আলী ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। গত দুই বিশ্বকাপে ব্রাজিলের প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েন। অন্যদিকে, গত আসরের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ধারাবাহিক নৈপুণ্য এবং এবারের টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করার পর দলটির খেলায় তিনি মুগ্ধ হন। এরপরই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নেন।
 

দল পরিবর্তনের প্রতীক হিসেবে তিনি গ্রামের মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন এবং পরে আর্জেন্টিনার জার্সি গায়ে তুলে নেন। এ সময় উপস্থিত সমর্থকেরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
 

মোহাম্মদ আলী জানান, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। কিন্তু টানা দুই বিশ্বকাপে ব্রাজিল যেভাবে হতাশ করেছে, তাতে আমার মন ভেঙে গেছে। অন্যদিকে আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলছে। তাদের দলীয় সমন্বয়, লড়াকু মানসিকতা এবং প্রতিটি ম্যাচে জয়ের ক্ষুধা আমাকে মুগ্ধ করেছে। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। দুধ দিয়ে গোসল করেছি পুরোনো হতাশা দূর করে নতুনভাবে শুরু করার প্রতীক হিসেবে। আশা করি আর্জেন্টিনা এবারও শিরোপা জিতবে।
 

ঘটনাটি দেখতে আসা স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, এভাবে দল পরিবর্তনের ঘটনা আগে কখনও দেখিনি। বিষয়টি আমাদের কাছে বেশ মজার এবং ব্যতিক্রমী লেগেছে।
 

আরেক দর্শক সোহেল রানা বলেন, ফুটবল নিয়ে মানুষের আবেগ কতটা গভীর হতে পারে, মোহাম্মদ আলীর এই উদ্যোগ সেটিই প্রমাণ করেছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১