সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

মেহেরপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করায় বিএনপি'র চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে বৃষ্টিতে ভিজে মেহেরপুরে মিছিল করেছে জেলা যুবদল।আজ বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের সামনে থেকে জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে মিছিলটি বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপি'র সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এর আগে সড়ক ও জনপদ বিভাগের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভিতরে কিছু কু-চক্রী মহলের দালালরা ভিড়েছে।বিএনপি'র নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে।

 এইসব চাঁদাবাজদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাইতো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র করতে হলে আমাদের সকলকে ঐক্য থাকতে হবে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের, সহ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, মুজিবনগর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসান, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম দুখু, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বিপ্লব মাস্টার, পৌর যুবদলের আহবায়ক সামিউল ইসলাম লিজন, সদস্য সচিব নওশেল আহমেদ রনি সহ জেলা যুবদলের নেতৃবৃন্দরা।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১