সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সীমান্ত পেরিয়ে অনিশ্চয়তার জীবন: পরিচয়হীন রোজিনার অপেক্ষা পরিবার ও নিরাপদ আশ্রয়ের

সীমান্ত পেরিয়ে অনিশ্চয়তার জীবন: পরিচয়হীন রোজিনার অপেক্ষা পরিবার ও নিরাপদ আশ্রয়ের

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ঠেলে পাঠানো বলে অভিযোগ ওঠা রোজিনা খাতুন রোমানা নামের এক নারী বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একই ঘটনায় সীমান্তে অবস্থান করা অন্য ছয়জন নিজ নিজ গন্তব্যে চলে গেলেও পরিচয় ও ঠিকানা নিশ্চিত না হওয়ায় রোজিনা এখনো আশ্রয়হীন অবস্থায় বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। মানবিক কারণে স্থানীয়রা তাকে খাবার ও অস্থায়ী আশ্রয় দিলেও তার নিরাপত্তা, পুনর্বাসন এবং পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

আজ শনিবার (১৪ জুন) গাংনী উপজেলার কাজীপুর ও বামুন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি কখনো স্বাভাবিকভাবে কথা বললেও অনেক সময় অসংলগ্ন আচরণ করেন। ফলে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের দুর্ভোগ ও মানসিক চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুন ভোরে গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্ত এলাকায় পুশইনের একটি ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। আন্তর্জাতিক সীমান্তের ১৪০/৫-এস পিলার এলাকায় নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে তারা শূন্যরেখায় অবস্থান করতে থাকে।
তবে একই সময়ে তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০ নম্বর মেইন পিলারের ৪-এস সাব-পিলার সংলগ্ন অন্য একটি পয়েন্ট দিয়ে একজন নারী বাংলাদেশে প্রবেশ করেন বলে স্থানীয়দের অভিযোগ। পরে জানা যায়, ওই নারীই রোজিনা খাতুন রোমানা। সীমান্ত অতিক্রমের পর তিনি আতঙ্কিত ও দিশেহারা অবস্থায় একটি আমবাগানে আশ্রয় নেন। এরপর পথ হারিয়ে গাংনীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে থাকেন।
বর্তমানে তিনি কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামে অবস্থান করছেন। স্থানীয়রা মানবিক কারণে তার খাবার ও থাকার ব্যবস্থা করলেও দীর্ঘমেয়াদে তাকে আশ্রয় দেওয়ার সক্ষমতা তাদের নেই বলে জানিয়েছেন।

রোজিনা নিজের পরিচয় সম্পর্কে যা জানিয়েছেন, তা যাচাই করা সম্ভব হয়নি। তিনি দাবি করেন, তার বাড়ি চট্টগ্রামের পটিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুল খালেক, মায়ের নাম ফাতেমা এবং ভাইয়ের নাম আব্দুর রহমান। স্থানীয়দের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, ভারতে প্রায় তিন বছর কারাভোগের পর গত ৬ জুন তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
তবে তার দেওয়া তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তার পরিচয় যাচাইয়ের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরিবারের সন্ধান বের করার চেষ্টা চলছে।
পীরতলা গ্রামের বাসিন্দা টগর খাতুন বলেন, “পাঁচ-ছয় দিন ধরে মেয়েটিকে আমাদের এলাকায় দেখতে পাচ্ছি। কথা বলে জানতে পেরেছি সে ভারত থেকে এসেছে। আমরা মানবিক কারণে খাবার দিচ্ছি। কিন্তু দীর্ঘদিন তাকে রাখার মতো সামর্থ্য আমাদের নেই।”

স্থানীয় যুবক রাকিবুল ইসলাম বলেন, “২৭ থেকে ৩০ বছর বয়সী একটি মেয়ে রাতের বেলা খোলা আকাশের নিচে অবস্থান করছে। বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
একই উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় গৃহিণী জাহানারা বেগম। তিনি বলেন, মেয়েটি মাঝে মাঝে স্বাভাবিকভাবে কথা বলে, আবার কখনো চুপচাপ থাকে। মনে হয় সে মানসিকভাবে ভেঙে পড়েছে। তার নিরাপত্তা নিশ্চিত করা খুব জরুরি। কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে?
স্থানীয়দের মতে, একজন অসহায় ও মানসিকভাবে বিপর্যস্ত নারীকে খোলা পরিবেশে রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের নানা ঘটনার প্রেক্ষাপটে তার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী জানান, রোজিনার পরিচয় সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অফিস খোলার পর সেসব তথ্য যাচাই করা হবে। পরিচয় নিশ্চিত হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। আর পরিচয় নিশ্চিত না হলে সরকারি পুনর্বাসন কেন্দ্রে রাখার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “বর্তমানে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও বিষয়টি জানানো হয়েছে।”
কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন বলেন, বিষয়টি জানার পর সমাজসেবা অফিসের স্থানীয় কর্মীকে খোঁজখবর নিতে পাঠানো হয়েছিল। বর্তমানে মেয়েটি পীরতলা গ্রামের একটি বাড়িতে রয়েছে। সে যেন নিরাপদে থাকতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধান করার চেষ্টা চলছে।

এদিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, “রোজিনা নামের মেয়েটির বিষয়ে আপনাদের মাধ্যমে জেনেছি। প্রথমে নিশ্চিত হতে হবে তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের। এছাড়া কীভাবে এখানে এসেছেন সেটিও যাচাই করা প্রয়োজন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, “তিনি বাংলাদেশি নাগরিক হলে তার প্রকৃত ঠিকানা শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তার নিরাপত্তার বিষয়েও প্রশাসনের নজর রয়েছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১