বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফনদীর মোহনা থেকে দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক নয়টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমায় এ ঘটনা ঘটে। বিকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী।

তিনি জানান, কোস্ট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে জেলেদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, সাতজন জেলেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জেলেরা ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।’

শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান জানান, ২-বিজিবির অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছে জেলেদের আটক করা হয়।

স্থানীয় জেলেরা জানান, শাহপরীর দ্বীপের দক্ষিণ-পূর্ব পাড়া ঘাট থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোট নিয়ে সাগরে যান জেলেরা। মাছ ধরে ফেরার পথে তারা অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটক জেলেরা হলেন, ফয়সাল (২৬), জলিল (১৬), আজম (১২), হেলাল (১১), লালয়া (১৯), সৈয়দ আলম (২১) ও ফয়সাল (২২)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। আটক হওয়া দুটি মাছ ধরার বোটের মালিক শাহপরীর দ্বীপের কোনাপাড়া এলাকার মো. রাজ্জাক (৪০)।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী নাফ নদী ও বঙ্গোপসাগর এলাকায় মাছ ধরতে গিয়ে বাংলাদেশি জেলেরা প্রায়ই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হয়রানি ও আটকের শিকার হন। তারা আটক জেলেদের দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আরও

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

সারা দেশ

সব করেও খুলনায় ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি- কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত...

২০২৬-০৯-৩০ ১৭:০২

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

সারা দেশ

সাইবার সন্ত্রাস প্রতিরোধে তারেক রহমান সরকারের দৃঢ় ও সাহসী পদক্ষেপ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২