বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে ফেলে যাওয়া ব্যক্তির পাশে পুলিশ ও টিম জার্নালিস্ট

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে ফেলে যাওয়া ব্যক্তির পাশে পুলিশ ও টিম জার্নালিস্ট

এ কেমন অমানবিকতা! রাতের আঁধারে প্রায় ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে কে বা কারা ফেলে রেখে গেলেন। আপনজনের কেউ পাশে না থাকলেও অসহায় সেই মানুষটির পাশে দাঁড়িয়েছে কুলাউড়া থানা পুলিশ ও টিম জার্নালিস্ট। তাঁকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে, দেওয়া হয় প্রয়োজনীয় চিকিৎসা এবং করা হয় ভর্তি।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের মীরেরগ্রাম-শংকরপুর মধ্যবর্তী এলাকায় ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলাউড়া থানা পুলিশ। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর ও এসআই আখতার হোসেনের সহযোগিতায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এ সময় মানবিক সহায়তায় পাশে দাঁড়ায় টিম জার্নালিস্ট।

পরে তাঁকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রয়োজনীয় চিকিৎসা দেন এবং হাসপাতালে ভর্তি করেন।

তবে ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাঁকে সেখানে রেখে গেছেন, কিংবা কীভাবে তিনি ওই অবস্থায় সেখানে পৌঁছেছেন—এ বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিচয়হীন হলেও তিনিও কারও আপনজন। হয়তো কোথাও তাঁর পরিবার আছে, স্বজনেরা অপেক্ষা করছেন প্রিয় মানুষটির খোঁজে। কিন্তু অসহায় অবস্থায় এই মানুষটির পাশে সেই মুহূর্তে কেউ না থাকলেও পাশে দাঁড়িয়েছে পুলিশ ও টিম জার্নালিস্ট।

এখন প্রয়োজন তাঁর পরিচয় শনাক্ত করা। কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে কুলাউড়া থানা পুলিশ কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

একজন অসহায় মানুষ যেন পরিচয়হীন অবস্থায় পড়ে না থাকেন—স্বজনদের কাছে ফিরে যেতে পারেন, এটাই এখন প্রত্যাশা।

আরও

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সারা দেশ

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে একটি উপমা দিয়ে লেখাটি শুরু করা যায়। যেমন আকাশে চমকানো বজ্র বিদ্যুতের শক্তি অসীম। এর সুরক্ষা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

সারা দেশ

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর...

২০২৬-০৯-৩০ ১৫:৫১