বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

ফরিদপুরের নগরকান্দায় ঘরের বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে নিজের শিশুসন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই নারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর দুই সন্তানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তার (৩০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মালদ্বীপপ্রবাসী আব্বাস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে ভিডিওটির স্থান রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম বলে শনাক্ত করা হয়। পরে শিশুটির ফুফু রনি বেগমও থানায় ফোন করে ঘটনাটি জানান।

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর দুই সন্তানকেও নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে বিথী আক্তার ঘটনার কারণ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন বলে জানান ওসি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী আব্বাস আলী প্রায় আট বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে আসেন না। স্বামীকে ওই ঘটনা জানাতে ভিডিওটি ধারণ করেছিলেন বলে তিনি দাবি করেছেন।

তবে ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাঁস ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আফরিন খাতুন(৫) ও মিম আক্তার(৪) নামের দুই শিশুর মৃত্যু...

২০২৬-০৯-৩০ ১৭:০১

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

সারা দেশ

মেহেরপুরে কৃষি জমিতে বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

চাঁদবিলের তিন ফসলি কৃষিজমিতে বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও অবস্থান কর...

২০২৬-০৯-৩০ ১৫:৫৭

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সারা দেশ

সাইবার স্পেসে সামাজিক শান্তি রক্ষা: আধুনিক আইনি কাঠামোর আবশ্যকতা

সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে একটি উপমা দিয়ে লেখাটি শুরু করা যায়। যেমন আকাশে চমকানো বজ্র বিদ্যুতের শক্তি অসীম। এর সুরক্ষা...

২০২৬-০৯-৩০ ১৫:৫৬

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারা দেশ

বিএনপিকে হেয় করতে সারের সংকটের আন্দোলন: প্রতিমন্ত্রী

সারাদেশে যেসব এলাকায় বিএনপির সদস্যরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেছেন...

২০২৬-০৯-৩০ ১৫:৫৫

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

সারা দেশ

চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর, থানায় এজাহার দায়ের

রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ঋষিপাড়ার বাসিন্দা সুশীল চন্দ্র ঋষির (৭০) বাসত বাড়িতে হামলা,ডাকাতির চেষ্টা ও চাঁদা দাবী ঘটন...

২০২৬-০৯-৩০ ১৫:৫২

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

সারা দেশ

বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার

বান্দরবানে তরুণদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত ফ্রিজ ও এসি মেরামত প্রশিক্ষণ কোর...

২০২৬-০৯-৩০ ১৫:৫১