সোমবার, ১৫ জুন ২০২৬ ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নড়াইলে পাটখেতে নিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

নড়াইলের নড়াগাতী থানার একটি গ্রামে ১১ বছরের এক শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সিদ্দিক মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন। বৃদ্ধ সিদ্দিক মোল্যা একই গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার একটি গ্রামে গত রোববার (১৪ জুন) সকালে ভুক্তভোগী শিশু তার ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে পাটখেতের পাশে তাল আনতে যায়। এসময় পাটখেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। এরপর অভিযুক্ত সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যায় এবং সাথে থাকা তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। এরপর সিদ্দিক মোল্যা ভুক্তভোগী শিশুটিকে পাট খেতের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় আইন আদালতের সহায়তা নিলে মিথ্যা মামলায় জেল খাটানোর হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

সারা দেশ

কমলগঞ্জে তিন মাস পর ফের চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল

দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউ...

২০২৬-০৬-১৫ ২০:২৮

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সারা দেশ

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

যমুনা নদীর ওপর গাইবান্ধার ফুলছড়ি এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে...

২০২৬-০৬-১৫ ২০:১০

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন

সারা দেশ

তারেক রহমান মুজিববাদের পথ ধরে মোদির কাছে নজরানা দিচ্ছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ৫৩ বছর যে মুজিববাদী সরকার আমাদের ওপর ভারত চাপি...

২০২৬-০৬-১৫ ২০:০৮

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সারা দেশ

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচ...

২০২৬-০৬-১৫ ২০:০৭

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দেয়া পোস্টে লাইক দেয়া মাদরাসাছাত্রকে মারধর

সারা দেশ

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দেয়া পোস্টে লাইক দেয়া মাদরাসাছাত্রকে মারধর

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নে ‘টিআর-২৬’ নামে একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক তুলে নিয়...

২০২৬-০৬-১৫ ২০:০৬

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

সারা দেশ

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন লিপি বেগম ( ৪২) নামের এক নারী আত্মহত্যা...

২০২৬-০৬-১৫ ১৯:৩৮