সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে গম ক্ষেতে আগুন, কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

মেহেরপুরে গম ক্ষেতে আগুন, কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় হতাশার ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গম কাটার আগ মুহূর্তে জমির খড় পরিষ্কার করতে আগুন দেন হাড়িয়াদহ গ্রামের কৃষক ওসমান আলী। কিন্তু হঠাৎ দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে এবং বিশাল এলাকা জুড়ে পাকা গম জ্বলতে থাকে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কৃষকদের পক্ষে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক হাসানুজ্জামান খান বলেন, আমার আড়াই বিঘা জমিতে গম ছিল। দুই একদিনের মধ্যেই কেটে বাড়িতে বাড়িতে নিয়ে আসবো। কিন্তু আমাদের সারা বছরের পরিশ্রম এক নিমিষে শেষ হয়ে গেল। গম ঘরে তোলা আর হলো না। এখন আমরা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি। সরকারের সহযোগিতা ছাড়া আমাদের ঘুরে দাঁড়ানো কঠিন।

আরেক কৃষক শহিদুল ইসলাম জানান, আমার ২৬ কাঠা জমিতে গম ছিল।আগুন এত দ্রুত ছড়িয়েছে যে আমরা কিছুই বাঁচাতে পারিনি। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব না।

আরেক কৃষক দিনারুল ইসলাম জানান, আমার ৩২ কাঠা জমিতে গম ছিল।প্রথমে স্থানীয় কৃষকরাই আগুন নেভানোর চেষ্টা চালান। কিন্তু তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই বিস্তীর্ণ এলাকার গমক্ষেত পুড়ে যায়।
গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কৃষকদের সহায়তার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, খড় পোড়ানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা এবং বিকল্প পদ্ধতিতে জমি পরিষ্কার করার বিষয়ে কৃষকদের সচেতন করা জরুরি। অন্যথায় এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

এই ঘটনায় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১