রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে  অনুতপ্ত পিতার সংবাদ সম্মেলন

নিজ সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অবশেষে অনুতপ্ত হয়ে সংবাদ সম্মেলন করেছেন বৃদ্ধ পিতা মোঃ মাহাবুব ইসলাম দোলন।

বুধবার (২০ মে) দুপুরের দিকে গাইবান্ধার একটি সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ভুল স্বীকার করে বলেন, কতিপয় আত্মীয়স্বজন ও জনৈক এক সাংবাদিকের প্ররোচনায় আমি একমাত্র সন্তানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুব ইসলাম দোলন বলেন, তার একমাত্র ছেলে হাসানুর রহমান ও পুত্রবধূ উম্মে মাহাবুবা সোমা গাইবান্ধা জেলা শহরে বসবাস করেও তাকে যথাযথ ভরণ-পোষণ ও দেখভাল করে আসছে। কিন্তু মাহাবুব ইসলাম দোলনের বার্ধক্য ও অসুস্থ্যতার সুযোগে পারিবারিক সম্পত্তি লাভের আশায় মেয়ের ঘরের নাতি মোঃ মখদুম সরকার ও পুতুরা মোঃ ফিরোজ সরকার সার্বক্ষণিক তার ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে কুমন্ত্রনা দিয়ে ভুল বোঝাতে থাকে। একপর্যায়ে তিনি মখদুম সরকার ও পুতুরা ফিরোজ সরকারের চক্রান্ত বুঝতে না পেরে চলতি বছরের জানুয়ারী মাসে তাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তার ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে পলাশবাড়ি থানায় মিথ্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত ওই মামলা তিনি আর পরিচালনা করবেন না বলে গত ৫ মার্চ গাইবান্ধা নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিট করার কথা লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

মাহাবুব ইসলাম আরও জানান, অনুতপ্ত হয়ে পরিবারের সামাজিক সম্মান ও নিরাপত্তা বিষয়ে চিন্তা করে পারিবারিক ভুল বোঝাবুঝির অবসানের নিমিত্তে মামলাটি পরিচালনা না করার সিন্ধান্ত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণে তুলে ধরা হয়।

আরও

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

সারা দেশ

এ মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ধাপে ধাপে ভোট: ইসি

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা...

২০২৬-০৯-০৬ ১৬:১৪

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

সারা দেশ

মীরসরাইয়ে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন : প্রধান হামলাকারীদের আটক না করলে অনশন সহ কর্মসূচি ঘোষনা

মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আট...

২০২৬-০৯-০৬ ১৬:০১

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

সারা দেশ

দুর্ঘটনায় ফিরোজার মৃত্যু, সহায়তায় পাশে দুই প্রতিমন্ত্রী

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় গু...

২০২৬-০৯-০৬ ১৫:৫৯

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মানহানিকর পোস্ট দেওয়ায় থানায় অভিযোগ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ, কটুক্তি ও মানহানিকর পোস্ট দেয়ায় নামীয় ৬...

২০২৬-০৯-০৬ ১৫:৫৮

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

সারা দেশ

পাথরঘাটায় ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ

‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের...

২০২৬-০৯-০৬ ১৫:৫৭

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

সারা দেশ

গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ বাবার মারদেহ উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারে পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া বাবা মইনুল ইসলাম (৩০ ) নামের একজ...

২০২৬-০৯-০৬ ১৫:৫৬