অভিযান সূত্রে জানা যায়, “প্লেইন ইয়োগার্ট” নামে বাজারজাত শক্তি দইয়ে কালার ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উল্লেখ করা হয়নি। এছাড়া “ফর্টিফাইড টক দই”-এ ব্যবহৃত STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) নামের রাসায়নিক উপাদানও প্যাকেটে ঘোষণা ছাড়াই ব্যবহার করা হচ্ছিল বলে প্রতীয়মান হয়।
খাদ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, STPP প্রি-ডায়বেটিক, ডায়াবেটিক, কিডনি রোগী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে দই তৈরির মূল উপাদান দুধ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা করে “টেট্রাসাইক্লিন” ও “বিটা ল্যাকটাম” অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে অধিকতর পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩২(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে সাজাহানপুর থানা পুলিশের একটি দল।
এসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারের নিরাপদ খাদ্য সংক্রান্ত আইন ও বিধি মেনে পণ্য উৎপাদনের নির্দেশনা প্রদান করা হয়।
সারা দেশ
শক্তি দইয়ে অনিয়ম, গ্রামীণ ডানোনকে জরিমানা
বগুড়ার সাজাহানপুর উপজেলার বনানী বেতগাড়ি এলাকায় অবস্থিত Grameen Danone Foods Limited কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
আরও
সারা দেশ
মীরসরাই পৌরসভায় বিনামূল্যে ভিজিএফ চাল ২৫শ পরিবারের মাঝে বিতরণ
২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সারাদেশের ন্যায় মীরসরাই পৌরসভায় বিনামূল...
২০২৬-০৫-২০ ১৮:৫০
সারা দেশ
রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে...
২০২৬-০৫-২০ ১৮:৪৩
সারা দেশ
রংপুর সিটি কর্পোরেশনে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ
রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের টিসিবির উপকারভোগীদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ২০ মে বুধবার সকা...
২০২৬-০৫-২০ ১৮:৪১
সারা দেশ
বেরোবিতে বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ এর উদ্যোগে দিনব্যাপী বাংলাদেশ-পাকিস্তান এডুকেশন এক্স...
২০২৬-০৫-২০ ১৮:৩৯
সারা দেশ
পূর্ব সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর তাণ্ডব: ট্রলারসহ ১২ জেলে অপহরণ
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত...
২০২৬-০৫-২০ ১৮:৩৭
সারা দেশ
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ভোলার ‘টবগী মাধ্যমিক বিদ্যালয়’
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ে ভোলা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঐতিহ্যব...
২০২৬-০৫-২০ ১৮:৩৬