সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

মেহেরপুর হাসপাতালে বিএনপি-জমায়াত কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজেনা

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খানের পরিদর্শনকালে দ্বন্দ্বে জড়ালেন বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা। আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় এমপি ও তার কর্মী সমর্থকরা পরিদর্শনে যান হাসপাতালে। এ সময় সংসদ সদস্য লাঞ্চিত হন বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। তবে বিএনপির নেতাদের দাবি, তাদের এক কর্মীকে মারধরের কারণে এ পরিস্থতির সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, সকালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্যসহ জামায়াতের কর্মী-সমর্থকরা হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় ডাঃ বেলাল হোসেনের কক্ষে যান তারা। কক্ষটি ফাঁকা ছিলো। অথচ হাজিরা খাতায় সাক্ষ্যর করেন তিনি। এ সময় হাসপাতাল কতৃপক্ষকে কারণ দর্শণোর দেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। 
 

পরে নতুন ভবনের প্যাথলজি বিভাগে যান তারা। হাসপাতালের আ্‌ডি কার্ড বিহীন একজনকে দেখতে পান। তাকে জিজ্ঞাসা করলে হাসপাতালের স্টাফের একটি আইডি কার্ড দেখান তিনি। ঐ আইডিকার্ডটি হাসপাতাল কতৃপক্ষকে দেখালে আইডি কার্ডটি ভূয়া বলে চিহ্নিত করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কয়েকটি থাপ্পড় মারেন এক জামায়াত কর্মী। শুরু হয় জামায়াত বিএনপির মধ্যে উত্তেজনা। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সংসদ সদস্য ও তার কর্মী-সমর্থকরা যান ওজোপাডিকো অফিসে। 

সেখানে তাদের বাইরে থেকে অবুরুদ্ধ করে রাখেন বিএনপির নেতা-কর্মীরা বলে অভিযোগ করেন জামায়াত নেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম। আসে সদর থানা পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর সংসদ সদস্য ও জামায়াত নেতা-কর্মীদের বের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের পার করে দেন পুলিশ ও বিএনপি নেতারা। 
 

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন বলেন, হাসপাতাল দালাল মুক্ত করার জন্যই পরিদর্শণে যান সংসদ সদস্য। সেখানে বিএনপি কর্মী-সমর্থকরা এক অনাকাঙ্খিত পরিস্থিতির সৃস্টি করে বলে অভিযোগ করেন। সৃষ্টি হয় হয় উত্তেজনা। এতে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যহত হয়। উভয় দলের নেতারা বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হাসপাতাল থেকে যে কোন মূল্যে দালাল মুক্ত করার হুশিয়ারি দেন তিনি। সেখানে বিএনপি কর্মী সমর্থকরা মবের সৃষ্টি করেন বলে অভিযোগ করেন তিনি। 
 

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম বলেন, সেখানে কোন মবের সৃষ্টি হয়নি। জামায়াত নেতা-কর্মীরা আইন নিজের হাতে তুলে নেন। মারধর করে একজনকে। এজন্যই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। তবে বিএনপি নেতাদের দুরদর্শিতায় পরিস্থতি নিয়ন্ত্রণে আসে। অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য জামায়াতের কর্মী-সমর্থককে দায়ি করেন তিনি। তবে যে কোন মূল্যে হাসপাতালে দালাল মুক্ত করা হবেও বলেও জামায়াতের সাথে একই সূরে কথা বলেনিএই নেতা।
মেহেরপুর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হাসপাতালে সকল কার্যক্রমও স্বাভাবিক ভাবে চলছে।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১