সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মেহেরপুরে শতবর্ষী বারাদি ছাগলের হাটে জমজমাট বেচাকেনা, কোরবানি ঘিরে বেড়েছে ক্রেতার ভিড়

মেহেরপুরে শতবর্ষী বারাদি ছাগলের হাটে জমজমাট বেচাকেনা, কোরবানি ঘিরে বেড়েছে ক্রেতার ভিড়

কোরবানির ঈদকে সামনে রেখে মেহেরপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী বারাদি ছাগলের হাটে এখন জমে উঠেছে কেনাবেচা। দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে হাট প্রাঙ্গণ। বিশেষ করে বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চাহিদা থাকায় এবারও জেলার হাটগুলোতে বেড়েছে বেচাকেনার পরিমাণ। ব্যবসায়ীদের মতে, এ বছর বড় ছাগলের তুলনায় মাঝারি আকারের ছাগলের প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে।

মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজারে অবস্থিত শতবর্ষী এই হাট জেলার সবচেয়ে বড় ছাগলের হাট হিসেবে পরিচিত। সপ্তাহের শনি ও বুধবার নিয়মিত হাট বসলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত একদিনসহ সপ্তাহে তিন দিন পর্যন্ত হাট বসছে। আশপাশের কয়েকটি জেলার মধ্যে এই হাটের সুনাম দীর্ঘদিনের। ছাগলের পাশাপাশি ভেড়ারও কেনাবেচা হচ্ছে এখানে।
শনিবার সকালে হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাত ও আকারের দেশি ছাগলে ভরে গেছে পুরো বাজার। সাদা, কালো, খয়েরি ও মিশ্র রঙের নানা জাতের ছাগল নিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতারা দলবেঁধে ঘুরে ঘুরে ছাগল দেখছেন, দরদাম করছেন। কেউ কেউ পছন্দের পশু কিনেও নিচ্ছেন।

হাট সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এবার হাটে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে বড় আকারের ছাগল পাওয়া যাচ্ছে। এছাড়া ১২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে মাঝারি আকারের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। তবে সে দামের ছাগলের সরবরাহ তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসা ব্যবসায়ী রবিউল ইসলাম কোরবানির জন্য একটি বড় ছাগল কিনতে বারাদি হাটে এসেছেন। দীর্ঘ সময় ধরে হাট ঘুরে একটি ছাগল পছন্দ করে তিনি ৩৭ হাজার টাকায় কিনেছেন। তিনি বলেন, “অনেকগুলো ছাগল দেখার পর একটি পছন্দ হয়েছে। দামও মোটামুটি ঠিক আছে। তাই কিনে ফেললাম।”
মেহেরপুর শহরের বাসিন্দা আরিফুর রহমান একটি দেশি খয়েরি রঙের ছাগল কিনেছেন ৩৫ হাজার টাকায়। তিনি জানান, “আমার ধারণা ছাগলটিতে প্রায় ৪০ কেজির মতো মাংস হবে। পরিবারের কয়েকজন সদস্য গরুর মাংসে অ্যালার্জির সমস্যায় ভোগেন। এজন্য এবার ছাগল কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

হাট ইজারাদার এম এ বারী ফারুক জানান, এবার হাটে দেশি ছোট জাতের ছাগলের সংখ্যা প্রায় ৭৫ শতাংশ। এছাড়া ১৫ শতাংশ ক্রস রাম এবং ১০ শতাংশ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল রয়েছে। তিনি বলেন, “গত বছরের তুলনায় ছাগলের চাহিদা বেড়েছে। বিশেষ করে মাঝারি আকারের ছাগল বেশি খুঁজছেন ক্রেতারা।”
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাসানুজ্জামান চারটি নিজে পালন করা ছাগল নিয়ে এসেছেন হাটে। দুপুর পর্যন্ত তার কোনো ছাগল বিক্রি হয়নি। প্রচণ্ড রোদের মধ্যে ক্রেতার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। তিনি বলেন, “অনেকেই এসে দেখছেন, কিন্তু প্রত্যাশিত দাম দিচ্ছেন না। শেষ পর্যন্ত বিক্রি না হলে ব্যবসায়ীদের কাছে দিয়ে দিতে হবে।”
মুজিবনগর উপজেলার ব্যবসায়ী শহিদুল ইসলাম হাটে নয়টি ছাগল নিয়ে এসেছেন। এর মধ্যে ছয়টি বিক্রি করতে সক্ষম হয়েছেন। তিনি আশা করছেন বাকি ছাগলগুলোও দিনের মধ্যেই বিক্রি হবে। তিনি বলেন, “ক্রেতাদের বেশিরভাগ ৯ থেকে ২৪ হাজার টাকার মধ্যে ছাগল কিনতে চান। কিন্তু এই দামের ছাগল বাজারে তুলনামূলক কম।”

স্থানীয় মুদি ব্যবসায়ী আবু রায়হান বলেন, “আমার বয়স এখন ৬৫ বছর। আমি জন্মের আগ থেকেই এই হাটের কথা শুনে আসছি। সঠিকভাবে কেউ বলতে পারে না কত বছর আগে হাট শুরু হয়েছে। আগে থেকেই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহের মানুষ এখানে ছাগল নিয়ে আসতেন। সময়ের সঙ্গে হাটের পরিধি ও গুরুত্ব দুটোই বেড়েছে।”
তবে হাটে এবার ছাগল বিক্রির হাসিল বাড়ানো নিয়ে কিছু অভিযোগও উঠেছে। ব্যবসায়ীদের দাবি, গত বছর প্রতি ছাগলে ২৫০ টাকা করে হাসিল নেওয়া হলেও এবার ওজনভেদে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ইজারাদার রিপন মোল্লা বলেন, “প্রশাসনের নির্ধারিত হার অনুযায়ীই হাসিল আদায় করা হচ্ছে।”

এদিকে হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি চিকিৎসক দলকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা পশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। অনেক ক্রেতাকে ছাগল কেনার পর স্বাস্থ্য পরীক্ষা করাতেও দেখা যায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তোফাজ্জেল হোসেন জানান, কোরবানির পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হাটে নিয়মিত তদারকি চলছে। যাতে কোনো রোগাক্রান্ত পশু বাজারে বিক্রি না হয়, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।
ঈদ যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে শতবর্ষী বারাদি ছাগলের হাট। বিক্রেতারা যেমন ভালো দামের আশায় আছেন, তেমনি ক্রেতারাও নিজেদের সামর্থ্যের মধ্যে ভালো মানের কোরবানির পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন।

আরও

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

সারা দেশ

গাইবান্ধা ৮৩২ পিস ইয়াবা ট্যাবলে ও নগদ অর্থসহ গ্রেফতার - ২

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় ৮৩২ ইয়াবা ট্যাবলেট, নগদ আট হাজার ৯০ টাকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে । এরসঙ্গে মোট...

২০২৬-১০-০৪ ২০:৫৯

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারা দেশ

পাবনায় চুরির সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনার গাছপাড়া এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে সুমন (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ (রোববার,...

২০২৬-১০-০৪ ২০:৫৮

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

সারা দেশ

পরিকল্পিত নগর হবে জঙ্গল সলিমপুর : চট্টগ্রাম ডিসি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সেখানে ছয়টি সড়কের প্র...

২০২৬-১০-০৪ ২০:২৫

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

সারা দেশ

সিরাজদিখানে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা দেখতে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি দেখ...

২০২৬-১০-০৪ ১৯:৪৩

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

সারা দেশ

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ, সংবাদ সম্মেলনে ইউপি সদস্য

মৌভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গুলজার আহমদকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে...

২০২৬-১০-০৪ ১৯:৩৮

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সারা দেশ

সোনারগাঁয়ে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’র উদ্বোধন

সোনারগাঁয়ে মাঠের সংকটে খেলাধুলার সুযোগ কমে আসা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে ‘ফ্রেন্ডস স্পোর্টস টার্ফ এরিনা’।...

২০২৬-১০-০৪ ১৯:৩১