সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবি ও সোমবার (​২৭ ও ২৮ সেপ্টেম্বর) পিরোজপুর ডাক দিয়ে যাই প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কোডেক-এর এনগেজ প্রকল্পের আওতায় এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই কর্মশালার আয়োজন করা হয়। কারিগরি সহযোগিতায় ছিল নেটজ বাংলাদেশ।

​ন্যায্য রূপান্তরের জন্য পরিবেশগত মানবাধিকার শক্তিশালী স্থানীয় সিএসও এবং জলবায়ুপ্রবণ এলাকাগুলোকে স্থিতিস্থাপক সম্প্রদায়ে রূপান্তর প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও জিয়ানগর উপজেলার ২৫ জন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।

​কর্মশালায় পরিবেশ সুরক্ষা, উপকূলীয় জলবায়ু সংকট ও মানবাধিকারের পারস্পরিক সম্পর্ক এবং এ সংক্রান্ত অনুসন্ধানমূলক সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল বিষয়ে বিশদ প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, নেটজ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, কোডেক-এনগেজ প্রকল্পের প্রকল্প পরিচালক শফিউল্লাহ মজুমদার,শংকর কুমার বিশ্বাস, টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌস এবং স্থানীয় ফিল্ড ফ্যাসিলিটেটরবৃন্দ। প্রশিক্ষনের সভাপতিত্ব করেন, পিরোজপুর প্রেসক্লাব সহ-সভাপতি খেলাফত হোসেন 
খসরু।

​প্রশিক্ষনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। প্রশিক্ষনে সংবাদকর্মীদের জলবায়ু পরিবর্তন,পরিবেশগত ক্ষতি এবং মানবধিকার লঙ্ঘন সংক্রান্ত প্রতিবেদন তৈরির সহজ ও সাবলিল পদ্ধতি সম্পর্কে সম্মক ধারনা প্রদান করা হয়।

শেষে প্রশিক্ষণে অংশ অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরও

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

সারা দেশ

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ স...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

সারা দেশ

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর যৌথ উদ্যোগে সিলেটের রোজ...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারা দেশ

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যু...

২০২৬-০৯-২৮ ১৭:৩০

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

সারা দেশ

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

ফেনীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নকল লাল চিনি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার...

২০২৬-০৯-২৮ ১৭:২৯

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

সারা দেশ

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইলি...

২০২৬-০৯-২৮ ১৫:৩২