সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিজিটাল মিটার পুন:স্থাপনের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি এবং প্রি-প্রেইড মিটার বাতিল, গ্রাহক হয়রানী বন্ধ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো-১ ডিভিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আনাউর রহমান অনুমিয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অর্থ সম্পাদক আহমাদুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, সহ-সম্পাদক আব্দুল হালিম, জেলা সেচ পাম্প মালিক সমিতির সদস্য আবুল কালাম, মাহাবুর রহমান, সাইফুল ইসলাম, ঋষি কেষ, ফুলমিয়া, হাসানুর রহমান, আজাদ মিয়া প্রমুখ। 

বক্তারা বলেন, এদেশে বিদ্যুৎ উৎপাদন ও বিপনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠান বা কোম্পানী কাজ করছে, তারা মূলত এদেশের মানুষের রক্ত শোষণ করছে। জনগণের পকেট কাটা প্রি-পেইড মিটার এখন জনগণের গলারকাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতি গ্রাহককে এই মিটারের জন্য প্রতিমাসে অতিরিক্ত ২৫০ টাকা বেশি করে বিল গুণতে হচ্ছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া মিলে প্রতি বৎসরে এক লক্ষ কোটি টাকা জনগণের পকেট কেটে নেয়া হচ্ছে। এই টাকা রাষ্ট্রের কোনো কাজে না এসে বরং চুরি হচ্ছে। এইভাবে লুট হতে দেয়া যায় না, এই ব্যবস্থাকে প্রতিহত করতে হবে। তাই জরুরী ভিত্তিতে প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুন:স্থাপন, ভুতুরে বিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।

 

আরও

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

সারা দেশ

মেঘনায় ট্রলার ডুবি; হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো চার দিনের অভিযান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের চার সদস্যেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ স...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

সারা দেশ

দেশের প্রথম প্লাাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট: সিসিকের পাশে লাফার্জহোলসিম

‘জিওসাইকেল সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে লাফার্জহোলসিম বাংলাদেশ এবং সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর যৌথ উদ্যোগে সিলেটের রোজ...

২০২৬-০৯-২৮ ১৭:৩২

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারা দেশ

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন পরিবেশগত ক্ষতি বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ক সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ১৭:৩১

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

সারা দেশ

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

ফেনীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নকল লাল চিনি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার...

২০২৬-০৯-২৮ ১৭:২৯

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

সারা দেশ

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইলি...

২০২৬-০৯-২৮ ১৫:৩২