মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

ফেনীতে অতিরিক্ত দামে এলপিজি ও নকল চিনি বিক্রি, জরিমানা ৫৫ হাজার

ফেনীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নকল লাল চিনি বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বিসিক ও সালাহউদ্দিন মোড় এলাকায় তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপণ্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফেনী শহরের সালাহউদ্দিন মোড়, বিসিক ও বড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসিক এলাকায় বিএম এলপিজি গ্যাসের স্থানীয় ডিলার ‘মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশন’কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করতে দেখা যায়।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে ১ হাজার ৭৩০ টাকায় বিক্রি করছিল। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সিলিন্ডার ১ হাজার ৫৬০ টাকায় কেনার দাবি করলেও এর পক্ষে কোনো বৈধ ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একই সঙ্গে বেশি দামে বিক্রির পরও খুচরা বিক্রেতাদের বিক্রয় ভাউচার দেওয়া হচ্ছিল না।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, একই অভিযানে শহরের সালাহউদ্দিন মোড় এলাকায় নকল লাল চিনি বিক্রির দায়ে ‘মেসার্স সায়েম খাদ্য বিতান’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

আরও

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

সারা দেশ

ময়মনসিংহে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন

ময়মনসিংহের পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তচাপ ও রক্তে শর্করা (ব্লাড সুগার) পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প...

২০২৬-০৯-২৯ ১৮:৪০

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

সারা দেশ

ধলেশ্বরীর ভাঙন পরিদর্শনে এমপি আব্দুল্লাহ, দ্রুত সমাধানের আশ্বাস

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসন...

২০২৬-০৯-২৯ ১৮:৩৮

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

সারা দেশ

পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

চট্টগ্রামের মীরসরাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প...

২০২৬-০৯-২৯ ১৮:২৩

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

সারা দেশ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলার দুই আসামি, নিয়মিত মামলায় পাঁচজন, মাদকসেবী ছয়জন, ফৌজদার...

২০২৬-০৯-২৯ ১৮:২২

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

সারা দেশ

বরগুনায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’ গঠিত সভাপতি কামাল, সম্পাদক সালেহ

উপকূলীয় বরগুনা জেলায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও...

২০২৬-০৯-২৯ ১৮:২১