শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

লেখক

এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতা

সারা দেশ

আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি আনিসুর রহমান, সম্পাদক সালেহ আহমদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আনিসুর রহমান মহরম এবং সাধারণ সম্পাদক পদে মো. সালেহ আহমদ নির্বাচিত হয়েছেন।

২০২৬-০৯-০৫ ১৯:২১

সারা দেশ

কয়েকটি উচ্ছেদ অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না

স্থানীয়দের অভিযোগ সত্য হলে তদন্তের মাধ্যমে অন্তত ৫টি বিষয় স্পষ্ট করা জরুরি—কোন দাগ ও মৌজায় কত বনভূমি দখল হয়েছে, কতটুকু এলাকায় পান জুম রয়েছে, এসব জায়গা কখন এবং কীভাবে ব্যবহারের সুযোগ পেয়েছে, বনজ সম্পদ কাটার সঙ্গে কারা জড়িত এবং অর্থ লেনদেনের কোনো প্রমাণ রয়েছে কি না।

২০২৬-০৮-১৮ ২২:৫২

সারা দেশ

কমলগঞ্জে চা-শ্রমিকদের মানববন্ধন, ৫০০ টাকা মজুরির দাবি

মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ভূমি অধিকার নিশ্চিত এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন আয়োজনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৮-০৮ ২৩:৫১

সারা দেশ

চট্টগ্রাম চা নিলামে ন্যাশনাল টি কোম্পানির নতুন রেকর্ড

দেশের চা শিল্পে নতুন রেকর্ড গড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। গত ৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত চট্টগ্রাম চা নিলামে কোম্পানির ১২টি চা বাগানের উৎপাদিত ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়েছে কেজিপ্রতি গড়ে ২৮৬ টাকা ৫৯ পয়সা দরে, যা সরকার নির্ধারিত ২৪৫ টাকার ফ্লোর প্রাইসের চেয়ে ৪১ টাকা ৫৯ পয়সা বেশি।

২০২৬-০৮-০৮ ২৩:৪৮

সারা দেশ

কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।

২০২৬-০৮-০৫ ২১:৪৯

সারা দেশ

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা না থাকায় শমশেরনগর ইউনিয়ন পরিষদে এক মাস ধরে নাগরিক সেবা বন্ধ

মৌলভীবজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা না থাকায় এক মাসেরও বেশি সময় ধরে নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে। ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ, আয় ও চারিত্রিক সনদসহ বিভিন্ন জরুরি সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

২০২৬-০৮-০৫ ২১:৪৭

সারা দেশ

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদঃ তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ ধ্বংস

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন কালিঞ্জি বসতি এলাকায় কমলা বাগান উচ্ছেদের ঘটনায় গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী সরেজমিন তদন্ত করেছে। তদন্তে ঘটনাস্থলে ৬২৫টি কাটা গাছের গোড়া (মুথা) পাওয়া গেছে।

২০২৬-০৭-২৩ ২২:৩৬

সারা দেশ

সাবেক ইউপি চেয়ারম্যানের সহধর্মিণী শামসুন্নাহার বেগমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. আব্দুছ সবুরের সহধর্মিণী, কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২০২৬-০৭-২৩ ২১:১৬

সারা দেশ

অসুস্থ শিক্ষক আইয়ুব আলী স্যারের সুস্থতা কামনায় সাবেক শিক্ষার্থীদের দোয়া,সফল পিতা’ সম্মাননায় ভূষিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে করিমপুর গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ভানুগাছ চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল)-এর সাবেক গণিত শিক্ষক আইয়ুব আলী স্যার বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি এখন আর বাসার বাইরে বের হতে পারেন না। এছাড়া দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন।

২০২৬-০৭-১৮ ১৭:৫৪

সারা দেশ

কমলগঞ্জে ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত, অবৈধ ফলের বাগান উচ্ছেদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীনে আদমপুর বিটের কালিঞ্জি বসতি এলাকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানার যৌথ অভিযানে প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে গড়ে তোলা মাল্টা, আনারস, লেবু ও সুপারি বাগান উচ্ছেদ করে বনভূমি পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয়েছে।

২০২৬-০৭-১৭ ১৬:৩৬