সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

কমলগঞ্জে ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শনে প্রবাসী কল্যাণমন্ত্রী

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ- ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা এলাকার রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার বিষয়টি মন্ত্রীর দৃষ্টিগোচর করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন রেলওয়ে স্টেশনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত দুর্বলতা এবং যাত্রীসেবার নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি জানান, ভানুগাছসহ উপজেলার কয়েকটি রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে। অনেক স্থানে প্ল্যাটফর্ম ও স্টেশন ভবনের সংস্কার প্রয়োজন, নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা দরকার। পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং স্টেশন গুলোর সার্বিক আধুনিকায়নের দাবি জানান তিনি।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, মন্ত্রীর এ পরিদর্শনের মাধ্যমে কমলগঞ্জে রেলওয়ে স্টেশন গুলোর দীর্ঘদিনের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে।

পরিদর্শনের সময় মন্ত্রী স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা প্রতিশ্রুতির তথ্য পাওয়া যায়নি।

 

আরও

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সারা দেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্...

২০২৬-১০-০৫ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

সারা দেশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় শাহজাহান আলী (৪০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।সোমবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার হা...

২০২৬-১০-০৫ ১৭:৩৬

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

সারা দেশ

ভাউচার নেই, মূল্য তালিকাও নেই ফেনীতে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

দোকানে নেই দৃশ্যমান মূল্য তালিকা, আবার ফল কেনার পাকা ভাউচারও দেখাতে পারেননি ব্যবসায়ীরা। এর সঙ্গে অতিরিক্ত দামে ফল বিক্রি...

২০২৬-১০-০৫ ১৭:৩৪

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

সারা দেশ

ফেনীতে আনসার ভিডিপির উদ্যোগে গাছের চারা রোপণ

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারাগ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম...

২০২৬-১০-০৫ ১৭:১৯

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরের ​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগম (৫০)-কে গণধর্ষণ পরবর্তী শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধা...

২০২৬-১০-০৫ ১৭:১৮

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সারা দেশ

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহে বর্নাঢ‍্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সুপরি...

২০২৬-১০-০৫ ১৭:১৭